মালদ্বীপের মহিলা লিগে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার সাবিনা। মালদ্বীপের এ লিগ শুরু হবে ১৪ মার্চ।
মালদ্বীপ পুলিশ দলের হয়ে খেলবেন সাবিনা। প্রথম বাংলাদেশি নারী ফুটবলার হিসেবে বিদেশি কোন ক্লাবে খেলার জন্য ডাক পেয়েছেন সাবিনা।
গত সাফ চ্যাম্পিয়নশীপে মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়েছিলো বাংলাদেশ। ওই ম্যাচে, দুটি গোল করেছিলেন সাবিনা।
মালদ্বীপের ক্লাবে খেলার সুযোগ পেয়ে উচ্ছসিত তিনি। লিগে ভালো কিছু করে দেখাতে চান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: