খেলা

আয়ারল্যান্ডকে ২০১ রানে হারিয়েছে দ. আফ্রিকা

দ. আফ্রিকা
দ. আফ্রিকা

বিশ্বকাপের পুল 'বি'র ম্যাচে আয়ারল্যান্ডকে ২০১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচের মধ্যে দিয়ে এবারের আসরে প্রথমবারের মতো হার নিয়ে মাঠ ছাড়তে হলো, চমক দেখানো আইরিশদের। আর ৪ ম্যাচে ৩ জয় নিয়ে কোয়ার্টার ফাইনালের পথ আরো মসৃন হলো প্রোটিয়াদের। ৪১২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে, ২০১ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস।

একদিকে এবারের আসরে অপ্রতিরোধ্য আয়ারল্যান্ড, আরেক দিকে তিন ম্যাচের দুটিতে জেতা দক্ষিণ আফ্রিকা। তবে অভিজ্ঞতার দৌড়ে যে প্রোটিয়ারা অনেক এগিয়ে, তারই প্রমাণ মিললো ক্যানবেরায়।

মানুকা ওভালে টস জিতে ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। দলীয় ১২ রানে জন মুনির বলে কট বিহাইন্ড হন ডি কক।

তবে ওপেনার হাশিম আমলা ও ওয়ান ডাউনে নামা কাফ ডু প্লেসিসের ব্যাটে ভর করে, ম্যাচের নিয়ন্ত্রন নেয় প্রোটিয়ারা। তাদের দৃঢ় ব্যাটিংয়ে রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা।

ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি তুলে নেন আমলা। আর চতুর্থ শতক পুরন করেন ডু প্লেসিস।

আমলা ১৫৯ ও ডু প্লেসিস ১০৯ রান করে ফিরে যাওয়ার পর, ডেভিড মিলারের ৪৬ ও রাইল রুসোর অপরাজিত ৬১ রানে ভর করে, বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৪১১ রান করে প্রোটিয়ারা।

জবাব দিতে নেমে খেই হারিয়ে ফেলে আয়ারল্যান্ড। ৪৮ রানে ৫ উইকেট হারিয়ে বসে তারা।

তবে কেভিন ও'ব্রায়ান ও আন্দ্রের ৮১ রানের জুটিতে ঘুরে দাড়ানোর চেষ্টা করলেও, ব্যক্তিগত ৫৮ রানে আন্দ্রে ফিরে গেলে আবারো চাপে পড়ে আইরিশরা।

এরপর ৪৮ রান করে কেভিন ও'ব্রায়ান বিদায় নিলে, শেষ আশা টুকুই ফুরিয়ে যায় তাদের। শেষ পর্যন্ত ২১০ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ