খেলা

স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

বিশ্বকাপ ক্রিকেট
বিশ্বকাপ ক্রিকেট

বিশ্বকাপ ক্রিকেটে আগামীকাল (বৃহস্পতিবার) স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে উঠতে শেষ ৩ ম্যাচের মধ্যে কমপক্ষে দুটিতে জিততে হবে টাইগারদের। তাই স্কটল্যান্ডকে হারিয়ে শেষ আটের পথে নিজেদের আরো একধাপ এগিয়ে রাখতে চাইছে তারা।

এদিকে, বাংলাদেশকে হারিয়ে চলতি বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ নিতে মরিয়া স্কটল্যান্ডও।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ন ম্যাচে ভোর ৪টায় স্যাক্সটন ওভালে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা। গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে করা ভুলগুলো শুধরে নিতে এবার বদ্ধপরিকর সাকিব, মুশফিকরা।

নেলসনে সকালের উইকেটে সুবিধা পেতে পারেন পেসাররা। আর স্কটল্যান্ডের মূল শক্তিই এই ডিপার্টমেন্টে। সেক্ষেত্রে আগে ব্যাট করলে অবশ্যই সতর্ক হয়ে খেলতে হবে তামিম ও এনামুলদের। ভূমিকা রাখতে হবে টাইগার পেসারদেরও। গেলো ম্যাচে সুবিধা করতে না পারায় এবার বাদ পড়তে পারেন তাসকিন আহমেদ।

তার বদলে আসতে পারেন শফিউল ইসলাম। স্কটিশদের স্পিনের দুর্বলতাকে কাজে লাগাতকে মুমিনুলের পরিবর্তে আসতে পারেন স্পিনার তাইজুল, আরাফাত সানি অথবা নাসির হোসেন।

পরিসংখ্যান বলছে, স্কটল্যান্ডের বিপক্ষে ৩ টি ওয়ানডের সবকটিতে জয় পেয়েছে টাইগাররা। তবে, স্কটিশদের মোটেও হালকাভাবে নিচ্ছেন না অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এদিকে, বাংলাদেশের স্পিন অ্যাটাক মোকাবেলা রতে বিশেষ প্রস্তুতি নিচ্ছে স্কটল্যান্ডও। এছাড়া টাইগারদের খুঁটিনাটি জানতে এক ম্যাচের জন্য শেন জার্গেনশেনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে তারা। নিজেদের প্রথম দুই ম্যাচ হারার দুঃখ ভুলতে এ ম্যাচ জিততে মুখিয়ে আছে স্কটল্যান্ড।

স্কটল্যান্ড অধিনায়ক প্রিস্টন মোমসেন বলেন, ‘বাংলাদেশ চাইবে এ ম্যাচ জিততে। তবে আমরা তাদের কোনো সুযোগ দেবো না। টেস্ট খেলুড়ের দেশের বিপক্ষে খেলার সুযোগ বারবার আসে না। আমরা ম্যাচটা জিতে আইসিসির পূর্ণ সদস্য হওয়ার দাবি জোড়ালো করতে চাই।’

নেলসনে গেলো দুটি ম্যাচে পরে ব্যাট করা দলই জয় পাওয়ায় টস বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আগামীকালের ম্যাচ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ