খেলা

স্কটল্যান্ডকে হারিয়ে জয় আনল টাইগাররা

তামিম ইকবাল
তামিম ইকবাল

নিউজিল্যান্ডের নেলসনে পুল ‘এ’ ম্যাচে স্কটল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তামিম, মাহমুদুল্লাহ, মুশফিক ও সাকিব আল হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে স্কটল্যান্ডের দেয়া ৩১৯ রানের টার্গেটে ১১ বল হাতে রেখেই টপকে যায় টাইগাররা। এর মধ্যদিয়ে ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালের পথে আরো একটু এগিয়ে গেল বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৩৮ রানে ম্যাকলেওড ও গার্ডিনারের উইকেট হারায় স্কটল্যান্ড। তবে, কাইল কোয়েৎজারের ক্যারিয়ার সেরা ১৫৬ রানের সুবাদে, নির্ধারিত ওভারে ৮ উইকেটে ৩১৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে স্কটল্যান্ড। জবাব দিতে নেমে, শুরুতেই সৌম্য সরকারের উইকেট হারায় টাইগাররা।

তবে, মাহমুদুল্লাহকে নিয়ে বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৩৯ রানের জুটি গড়েন তামিম ইকবাল। দুর্দান্ত খেলে হাফ সেঞ্চুরি পূরণ করেন দু'জন। ৬২ রান করে মাহমুদুল্লাহ ও ৯৫ রান করে তামিম ইকবাল বিদায় নিলেও ব্যাট চালিয়ে যান মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। ৬০ রান করে মুশফিক ফিরলেও সাকিবের অপরাজিত ৫২ রানে ভর করে ৪৮ ওভারে ১ বলে ৬ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ।

বৃহস্পতিবার নেলসনের স্যাক্সটন ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩১৮ রান করে স্কটল্যান্ড।

জস ডেভির করা দ্বিতীয় ওভারে ম্যাথু ক্রসের হাতবন্দি হয়ে বিদায় নেন সৌম্য সরকার।

শুরুটা ভালো না হলেও খেলেছে দারুণ স্কটল্যান্ড। তৃতীয় ওভারেই ক্যালাম ম্যাকলয়েডকে হারায় তারা। মাশরাফি বিন মুর্তজার বলে কাভারে মাহমুদুল্লাহর হাতে ধরা পড়েন ম্যাকলয়েড।

দশম ওভারে আঘাত করে তাসকিন আহমেদ। হ্যামিশ গার্ডিনারকে সৌম্য সরকারের ক্যাচে পরিণত করেন এ তরুণ পেসার।

৩৮ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়া স্কটল্যান্ড প্রতিরোধ গড়ে কোয়েটজার ও ম্যাট মাচানের ব্যাটে। তৃতীয় উইকেটে ৭৮ রানের জুটি গড়েন এই দুই জনে।

প্রথমবারের মতো বল করতে এসেই ১৪.১ ওভার স্থায়ী জুটি ভাঙেন সাব্বির রহমান। মাচানের ফিরতি ক্যাচ নিয়ে ওয়ানডেতে নিজের প্রথম উইকেট নেন এই লেগস্পিনার।

চতুর্থ উইকেটে অধিনায়ক প্রেস্টন মমসেনের সঙ্গে কোয়েটজারের ১৪১ রানের দারুণ জুটিকে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় স্কটল্যান্ড। ৩৮ বলে ৩৯ রান করে মমসেন নাসির হোসেনের শিকারে পরিণত হলে ভাঙে ১৮.৫ ওভার স্থায়ী বিপজ্জনক জুটি।

নাসিরের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ১৫৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন কোয়েটজার। বিশ্বকাপের ইতিহাসে স্কটল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে শতক করেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।

বিশ্বকাপে সহযোগী দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে দেড়শ’ করার কৃতিত্ব দেখান কোয়েটজার। তার ১৩৪ বলের ইনিংসটি ১৭টি চার ও ৪টি ছক্কা সমৃদ্ধ।

ম্যাথু ক্রসের সঙ্গে অ্যান্ডি বেরিংটনের ৩৯ রানের জুটিতে ৩০০ রান পার হয় স্কল্যান্ডের সংগ্রহ। ১৬ বলে ২৬ রান করা বেরিংটনকে মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি করে নিজের দ্বিতীয় উইকেট নেন তাসকিন। তাসকিনের সেই ওভারের প্রথম বলে জীবন পেলেও শেষ বলে আর পারেননি ক্রস। সাব্বির রহমানের ক্যাচে পরিণত হয়ে বিদায় নেন তিনি। ৪৩ রানে ৩ উইকেট নিয়ে তাসকিনই বাংলাদেশের সবচেয়ে সফল বোলার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ