খেলা

ফাইনালে বার্সেলোনা

বার্সেলোনা
বার্সেলোনা

নেইমারের জোড়া গোলে কোপা দেল রের ফাইনালে পৌছে গেলো বার্সেলোনা। সেমিফাইনালে ভিয়ারিয়ালকে ৩-১ ব্যবধানে হারিয়েছে কাতালানরা। অন্য সেমিতে এসপানিওলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে অ্যাথলেটিক বিলবাও।

অ্যাওয়ে ম্যাচে শুরুতেই নেইমারের গোলে খেলায় লিড নেয় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তবে ৩৯ মিনিটে সান্তোসের গোলে সমতায় ফেরে স্বাগতিক ভিয়ারিয়াল। বিরতির পর কাতালানদের এগিয়ে নিয়ে যান উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ।

খেলার শেষের কয়েক মিনিট আগে স্কোরশিটে আরেকবার নাম লেখান ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে ফাইনালে পৌঁছে যায় লুইস এনরিকের শিষ্যরা।

অন্য সেমিতে এসপানিওলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ হয়েছে অ্যাথলেটিক বিলবাও।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ