খেলা

মাঠে কাল ওয়েস্ট ইন্ডিজ-ভারত

ওয়েস্ট ইন্ডিজ-ভারত
ওয়েস্ট ইন্ডিজ-ভারত

বিশ্বকাপে পুল এ-র ম্যাচে কাল মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। অস্ট্রেলিয়ার পার্থের ওয়্যাকায় বেলা সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচ। ৩ ম্যাচের ৩ টিতেই জিতে ছয় পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন-ভারত।

অন্যদিকে ৪ ম্যাচে ২টি জয় ও ২টি হারে, ৪ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন-ওয়েস্ট ইন্ডিজ।

ওয়্যাকার বিখ্যাত বাউন্সি উইকেট। এই উইকেটে শুরুতে ব্যাট করতে নেমে ভারতের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাত যেমন গুটিয়ে যায় ১০২ রানে, তেমনি আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের দলীয় সর্বোচ্চ ৪১৭ রানের রেকর্ড গড়ে স্বাগতিক অস্ট্রেলিয়া। পার্থের সেই ওয়্যাকাতেই লড়াই হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের।

ব্যাটে-বলে টুর্নামেন্টে ধারাবাহিকতার অভাবে ভোগা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিছুটা এগিয়েই থাকবে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজ আগের তিন ম্যাচেই প্রথমে ব্যাট করতে নেমে ৩০০র বেশি রান করলেও, আইরিশদের কাছে। আর অন্যম্যাচে প্রথমে ফিল্ডিং করতে নেমে দক্ষিণ আফ্রিকার কাছে ৪০৮ রানের পাহাড়ের নীচে চাপা পড়ে। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন-আপের সামনে এবার পরীক্ষা ক্যারিবীয় বড়বড়ে বোলিংয়ের।

আবার এ আসরে দূর্দান্ত ফর্মে থাকা ভারতের বোলারদেরকে পরীক্ষার মুখোমুখি হতে পারে এই বিশ্বকাপেই ব্যক্তিগত সবোর্চ্চ ২১৫ রানের নতুন রেকর্ড গড়া ক্রিস গেইলের সামনে। পার্থের বিশাল মাঠে গেইল, স্যামুয়েলস, স্যামিদের আটকানোটা সহজ কাজ হবে না ভারতীয় বোলারদের জন্য।

এদিকে, হাঁটুতে চোট পাওয়া শামির পরিবর্তে ক্যারিবীয়দের বিপক্ষে খেলতে পারেন মিডিয়াম পেসার ভুবনেশ্বর কুমার। আর পার্থের বাউন্সি উইকেটে পেসারদের পাশাপাশি সুবিধা পেতে পারেন দুই ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনও।

ওয়ানডেতে শেষ দশবারের মুখোমুখি লড়াইয়ে ভারত জিতেছে সাতবার, আর ওয়েস্ট ইন্ডিজ তিনবার। আর বিশ্বকাপের ৭ বারের দেখায় টিম ইন্ডিয়ার জয় ৪টি, আর ওয়েস্ট ইন্ডিজ ৩টি। অস্ট্রেলিয়ার মাটিতে অবশ্য ৪ বার দেখা হয়েছে দুদলের। এরমধ্যে পার্থের একমাত্র লড়াইয়ে টাই হয় দুদলের ম্যাচটি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ