খেলা

ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়েছে ভারত

ভারত
ভারত

বিশ্বকাপে পুল ‘এ’ ম্যাচে অস্ট্রেলিয়ার পার্থের ওয়্যাকায় মহেন্দ্র সিং ধোনি ও রবিচন্দ্রন অশ্বিনের দৃঢ়র ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৪ রানে হারিয়েছে ভারত। মহেন্দ্র সিং ধোনি ৫৬ বলে ৪৫ রান ও রবিচন্দ্রন অশ্বিন ৩২ বলে ১৬ করে অপরাজিত থাকেন।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের ১৮৩ টার্গেটে খেলতে নেমে পঞ্চম ওভারে শিখর ধাওয়ানকে ফিরিয়ে দেন জেরোম টেইলর। পরের ওভারে অন্য উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মাকে বিদায় করেন এ পেসার। ১৫ তম ওভারে আঘাত হানেন আন্দ্রে রাসেল। বিরাট কোহলিকে মারলন স্যামুয়েলসের ক্যাচে পরিণত করে ৪৩ রানের জুটি ভাঙেন আন্দ্রে রাসেল।

১৮ তম ওভারে অজিঙ্কা রাহানেকে ফিরিয়ে দেন কেমার রোচ। ২৩তম ওভারে ফিরে যান সুরেশ রায়না। ডোয়াইন স্মিথের বলে দিনেশ রামদিনের গ্লাভসবন্দি হন তিনি। আর ৩০তম ওভারে রবিন্দ্র জাদেজাকে বিদায় করেন আন্দ্রে রাসেল।

টস জিতে ব্যাট করতে নেমে ৪৪ ওভার ২ বলে ১৮২ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন ক্রিস গেইল এবং ডোয়াইন স্মিথ। আর ভারতের হয়ে বোলিং সূচনা করেন মোহাম্মদ সামি। প্রথম ওভার থেকে গেইল-স্মিথ তুলে নেন ৫ রান।

ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে ৫ রান নিয়ে শুরু করলেও বেশ ধীরে ব্যাট চালান ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার। তবে, মোহাম্মদ সামির পঞ্চম ওভারের পঞ্চম বলে উইকেটের পিছনে ধোনির গ্লাভসবন্দি হয়ে ফেরত যান ৬ রান করা স্মিথ।

অষ্টম ওভারে গেইল তুলে মারলে ক্যাচের সম্ভাবনা থাকলেও মোহিত শর্মা ব্যর্থ হন। তবে, দ্রুতই বোলিং মার্কে বল ফিরিয়ে দেন তিনি। ইতোমধ্যে মারলন স্যামুয়েলস বোলিং প্রান্ত থেকে বেরিয়ে যান। আর সে সুযোগে বিরাট কোহলি বল পেয়ে উইকেট ভেঙে দেন।

পরের ওভারে আবারো সামির আঘাতে ফেরেন ক্রমেই ভয়ংকর হয়ে উঠা ক্রিস গেইল। মোহিত শর্মার তালুবন্দি হওয়ার আগে বিশ্বকাপের আসরে একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান গেইল করেন ২৭ বলে ২১ রান।

স্মিথ, স্যামুয়েলস, গেইলের পর আউট হন দিনেশ রামদিন। উমেশ যাদবের বলে বোল্ড হয়ে শুন্য হাতেই ফেরেন রামদিন। ফলে, টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে হারায় ওয়েস্ট ইন্ডিজ।

দলীয় ৩৫ রানে টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকা ওয়েস্ট ইন্ডিজ নিজেদের ব্যাটিং লাইনআপ কিছুটা হলেও সামলে উঠার চেষ্টা করে। তবে, জোনাথন কার্টারের সঙ্গে ৩২ রানের জুটি গড়ে সাজঘরে ফেরত যান সিমন্স। মোহিত শর্মার বলে যাদবের হাতে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে সিমন্স করেন ২২ বলে মাত্র ৯ রান।

দলীয় ৭১ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারায় ক্যারিবীয়রা। ২২তম ওভারে অশ্বিনের বলে সামির তালুবন্দি হয়ে ফেরেন ক্যারিবীয়দের আশা দেখানো ২১ রান করা জোনাথন কার্টার।

কার্টার ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরত গেলে ব্যাটিং ক্রিজে আসেন আন্দ্রে রাসেল। তবে, ২৫তম ওভারের প্রথম বলেই রবিন্দ্র জাদেজা বিরাট কোহলির ক্যাচে পরিণত করেন রাসেলকে। ফলে, সপ্তম ব্যাটসম্যান হিসেবে ফেরেন রাসেল।

৮৫ রানে সপ্তম উইকেট খোয়ানো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের হাল ধরেন ড্যারেন স্যামি আর দলপতি জ্যসন হোল্ডার। এ দু’জন মিলে ৩৯ রানের জুটি গড়েন। তবে, স্যামি ২৬ রান করে উইকেটের পিছনে সামির বলে ধোনির গ্লাভসবন্দি হন।

১০ ওভারে চার উইকেট হারিয়ে ৩৮ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা। ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে তারা তোলে ৭১ রান। ৩০ ওভার শেষে ক্যারিবীয়দের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেট হারিয়ে ১০৫ রান।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ