বিশ্বকাপের পুল ‘বি’ এর ম্যচে আগমীকাল (শনিবার) পাকিস্তানের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। চলতি ফর্ম বিচারে মিজবাহ বাহিনী থেকে অনেক এগিয়ে প্রোটিয়ারা। সাম্প্রতিক পারফরম্যান্স ও মনোবলের দিক থেকে অনেক এগিয়ে আছে ডি ভিলিয়ার্সের দল।
অকল্যান্ডের ইডেন পার্কে বর্তমান আসরের হট ফেভারিট দক্ষিন আফ্রিকার মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান। প্রোটিয়দের কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিত হয়ে গেলেও খাদের কিনারে রয়েছে মিজবাহ বাহিনী। আবারো ২০০৭ বিশ্বকাপের মতো এবারও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হতে পারে পাকিস্তানকে।
ইডেন পার্ক বরাবরই ব্যাটসম্যানদের জন্য আশির্বাদ হিসেবেই কাজ করে আসছে। ছোট মাঠের কারণে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি হাকানো সহজ হওয়ায় ডি-ভিলিয়াস, ডু প্লেসিস ও মিলারদের মত ব্যাটসম্যানদের ব্যাট আরো জ্বলে উঠতে পারে।
তবে নিউজিল্যান্ড আবহাওয়া বিভাগেরমতে বৃষ্টি ম্যাচে বাধ সাধতে পারে আর এমন হলে ম্যাচ গড়াতে পরে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে।
চলতি আসরে দূর্দান্ত ফর্মে রয়েছে দক্ষিন আফ্রিকা। এ পযর্ন্ত ৪টি মধ্যে একটি ছাড়া বাকি সবগুলো ম্যাচে জয় পেয়েছে প্রোটিয়ারা। আর শেষ দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে চার শরও বেশি রান করেছে ডি-ভিলিয়ার্স বাহিনী।
এরই ধারাবাহিকতায় অকল্যান্ডেও প্রথমে ব্যাট করে চারশতাধিক রানের হ্যাটট্রিক পূরণ করতে চাইবে দক্ষিণ আফ্রিকা।
এদিকে, বিশ্বকাপে পাকিস্তানের শুরুটা হয়েছে হার দিয়ে। এ পযর্ন্ত ৪টির মধ্যে মাত্র দুইটিতে জিতেছে তারা। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে হলে বাকি ২টি ম্যাচেও জয় প্রয়োজন দলের।
তবে ব্যাটসম্যানদে খারাপ পারফমেন্স পরাজয়ের কারণ হয়ে দাঁড়ানোয় কোয়ার্টার ফাইনালে যেতে হলে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ভাল করতে হবে মিজবাহ বাহিনীকে।