স্প্যানিশ লা লিগায় এইবারকে ২-০ গোলে হারিয়েছে লেভান্তে। হেরে গেলেও পয়েন্ট তালিকায় লেভান্তের চেয়ে ৩ ধাপ এগিয়ে রয়েছে এইবার। ২৬ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরে তারা। আর সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে লেভান্তে।
নিজ মাঠে এ বারের বিপক্ষে খেলতে নামে লেভান্তে। বেশ কয়েকবার প্রতিপক্ষের জালে বল পাঠানোর সুযোগ পেয়েও গোল আদায় করতে পারেনি তারা। ফলে গোলশূণ্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধের খেলা।
বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটে বার্জন পেরেজের গোলে লিড পায় এইবার। দশ মিনিট পরেই স্বাগতিকদের খেলায় ফেরান ডেভিড ব্যারেল। আর ৬৭ মিনিটে কালু উচের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লেভান্তে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: