বিশ্বকাপে পুল ‘এ’ এর হাই-ভোল্টেজ ম্যাচে রোববার মুখোমখি হবে ফেভারিট অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচ। এর আগে, পুল এ-র আরেক ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত নিউজিল্যান্ড। নেপিয়ারের ম্যাকলিন পার্কে ভোর ৪টায় শুরু হবে খেলা।
১৯৯৬ এর ফাইনালের পর বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে আর হারাতে পারেনি শ্রীলঙ্কা। এরপর বিশ্বকাপে ৫ বারের দেখায় চার বার অজিদের কাছে হেরেছে লঙ্কানরা। আর বৃষ্টিতে পন্ড হয়েছে একটি ম্যাচ। সেই অস্ট্রেলিয়ার বিপক্ষেই সিডনি ক্রিকেট গ্রাউন্ডে কাল খেলবে ২ বারের চ্যাম্পিয়নরা।
সিডনির পরিসংখ্যান অবশ্য লঙ্কানদের পক্ষে। সিডনিতে খেলা শেষ ৮ ওয়ানডের ছয়টিতেই যে জিতেছে তারা। আবার প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারলেও, শেষ ৩টি ম্যাচ জিতে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা।
এদিকে, প্রথম ম্যাচে ইংলিশদের উড়িয়ে দেয়ার পর ম্যাচ বৃষ্টিতে পণ্ড ম্যাচে বাংলাদেশের সঙ্গে পয়েন্ট ভাগাভাগির করে অজিরা। পরের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১ উইকেটে হারে তারা। নিজেদের চতুর্থ ম্যাচে আফগানিস্তানকে ২৭৫ রানে ধরাশায়ী করলেও পয়েন্ট তালিকার শীর্ষে থেকে শেষ আটে যাওয়ার স্বপ্ন ফিকে হয়ে গেছে অজিদের।
এ ম্যাচে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হতে পারে। স্লো ও স্পিন সহায়ক উইকেটে টস জিতে পরে ব্যাটিং করাটা এড়িয়ে যেতে চাইবেন দুদলের অধিনায়কই।
এদিকে, চার ম্যাচে একটি জয় পাওয়া আফগানিস্তান নেপিয়ারের মুখোমুখি হবে ফেভারিট নিউজিল্যান্ডের আর মাত্র দুটি উইকেট পেলেই ১২ তম বোলার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেট ঝুলিতে পুরবেন কিউই স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি।
পাকিস্তান-আরব আমিরাতের ম্যাচের মতোই ফ্ল্যাট উইকেট থাকবে ম্যাকলিন পার্কে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের দলীয় সর্বোচ্চ ৩৭২ রানও এসেছে এই ম্যাকলিন পার্কেই।