সিডনিতে অস্ট্রেলিয়ার ছুড়ে দেয়া ৩৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৬.২ বলে ৩১২ রানে আউট হয়েছে শ্রীলঙ্কা। দুই ওপেনার দিলশান এবং লাহিরু থিরিমান্নে। ইনিংসের দ্বিতীয় ওভারে মিচেল জনসনের বলে উইকেটের পিছনে ব্রাড হাডিনের গ্লাভসবন্দি হন এক রান করা থিরিমান্নে।
এরপর ব্যাটিং ক্রিজে থেকে দলকে বেশ ভালোভাবেই এগিয়ে নিতে থাকেন দিলশান-সাঙ্গাকারা জুটি। ১৩০ রানের জুটি গড়ার পর ব্যক্তিগত ৬২ রান করে ফকনারের বলে এলবি র ফাঁদে পড়েন দিলশান। আউট হওয়ার আগে ৬০ বলে তিনি ৮টি চার মারেন।
১৯ রানে বিদায় নেন মাহেলা জয়াবর্ধনে। দলীয় ১৮৮ রানে ৩১তম ওভারের শেষ বলে রান আউট হয়ে ফেরেন তিনি।
ওয়ানডে ক্যারিয়ারের ২৪তম শতক হাঁকিয়ে দলকে ভালোভাবে টেনে নিয়ে যান কুমার সাঙ্গাকারা। তবে, ফকনারের করা ইনিংসের ৩৪তম ওভারের পঞ্চম বলে ফিঞ্চের তালুবন্দি হয়ে বিদায় নেন চলতি বিশ্বকাপের আসরে টানা তিন ম্যাচে শতক হাঁকানো সাঙ্গাকারা। আউট হওয়ার আগে সাঙ্গাকারা ১০৭ বলে ১১টি চারের সাহায্যে করেন ১০৪ রান। দলীয় ২০১ রানের মাথায় তিনি বিদায় নেন।
কুমার সাঙ্গাকারা অসাধারণ একটি ইনিংস খেলে বিদায় নিলে ব্যাটিং ক্রিজের দায়িত্ব পান লংকান দলপতি অ্যাঞ্জেলো ম্যাথুজ এবং দিনেশ চান্দিমাল। এ দুই জন মিলে দলের রান দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। মাত্র ৪৪ বলে ৮০ রান তোলার পর রিটায়ার্ড হার্ট হন চান্দিমাল। তবে তার আগে ২৪ বলে ৮টি চার আর একটি ছয়ে চান্দিমাল করেন ৫২ রান।
একই ওভারে উইকেটের পিছনে হাডিনের গ্লাভসবন্দি হন লংকান দলপতি। ওয়াটসনের বলে আউট হওয়ার আগে ম্যাথুজ ৩১ বলে দুটি চার আর একটি ছয়ে করেন ৩৫ রান।
প্রথম ইনিংসে গ্লেন ম্যাক্সওয়েলের প্রথম সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৭৬ রান তুলেছে অস্ট্রেলিয়া। সিডনিতে পুল 'এ'র ম্যাচে আজকের জয়ী দল নিশ্চিত করে ফেলবে কোয়ার্টার ফাইনালের টিকেট অস্ট্রেলিয়া।
সিডনিতে, পুল এ'র আরেক ম্যাচে, অস্ট্রেলিয়ার দেয়া ৩৭৭ রানের টার্গেটে ব্যাট করছে শ্রীলঙ্কা। এ পর্যন্ত ২ ওভারে তাদের সংগ্রহ এক উইকেটে ৫ রান।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে, টস জিতে ব্যাট করতে নেমে ৪১ রানে দুই উইকেট হারায় অস্ট্রেলিয়া। তৃতীয় উইকেটে ক্লার্ক ও স্মিথের ১৩৪ রানের পার্টনারশিপে ঘুরে দাড়ায় অজিরা। ক্লার্ক ৬৮ ও স্মিথ করেন ৭২ রান।
পরে পঞ্চম উইকেটে গ্লেন ম্যাক্সওয়েল ও ওয়াটসনের ১৬০ রানের জুটিতে বড় সংগ্রহের পথে এগুলো থাকে অস্ট্রেলিয়া। ৫১ বলে শতক হাকিয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন ম্যাক্সওয়েল।
ব্যক্তিগত ১০২ রানে ম্যাক্সওয়েল বিদায় নিলে ওয়াটসনের ৬৭ ও শেষদিকে হাডিনের ২৫ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৭৬ রান করে অজিরা।
জবাবে দলীয় ৫ রানের থিরিমান্নের উইকেট হারায় শ্রীলঙ্কা।
অস্ট্রেলিয়া দল আজ দুটি পরিবর্তন নিয়ে খেলছে। মিচেল মার্শের জায়গায় দলে ফিরেছেন শেন ওয়াটসন আর জশ হ্যাজেলউডের বদলি হিসেবে এসেছেন জাভিয়ের দোহার্টি।
লংকান একাদশে পরিবর্তন আনা হয়েছে তিনটি। ইনজুরির কারণে খেলতে না পারা রঙ্গনা হেরাথ আর দিমুথ করুনারত্নের জায়গায় নেওয়া হয়েছে সচিত্র সেনানায়েক এবং উপুল থারাঙ্গাকে। এছাড়া পিচের কথা বিবেচনায় পেসার সুরাঙ্গা লাকমালের জায়গায় দলে ঢুকেছেন লেগস্পিনার সিকুজি প্রসন্ন।