খেলা

ভ্যালেন্সিয়ার সঙ্গে অ্যাটলেটিকোর ড্র

অ্যাটলেটিকো মাদ্রিদ
অ্যাটলেটিকো মাদ্রিদ

স্প্যানিশ লা লিগায়, ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২৬ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়নরা। সমান সংখ্যক ম্যাচে, ৬২ পয়েন্ট নিয়ে সবার ওপরে বার্সেলোনা।

ঘরের মাঠ ভিসেন্তে ক্যালদেরনে, ভ্যালেন্সিয়ার সঙ্গে আক্রমণাত্মক খেলতে থাকে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৩৩তম মিনিটে সাফল্যের দেখা পায় রোজি ব্লাঙ্কোরা। তিয়েগোর অ্যাসিস্ট থেকে অ্যাটলেটিকোসকে লিড এনে দেন স্পেনের মিডফিল্ডার কোক।

তবে, বিরতি থেকে ফিরে মুস্তাফির গোলে খেলায় সমতা আনে ভ্যালেন্সিয়া। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে, ভ্যালেন্সিয়ার সঙ্গে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দিয়েগো সিমিওনির শিষ্যদের।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ