খেলা

আয়ারল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত

ভারত
ভারত

নিউজিল্যান্ডের হ্যামিল্টনে, পুল 'বি'র ম্যাচে, আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আইরিশদের দেয়া ২৬০ রানের টার্গেট তাড়া করতে নেমে শিখর ধাওয়ানের সেঞ্চুরিতে, সহজ জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।

এদিকে, বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচে প্রতিপক্ষকে অলআউট করার কৃতিত্ব দেখিয়েছে ধোনি বাহিনী।

টস জিতে ব্যাট করতে নেমে, দূর্দান্ত শুরু করেন আয়ারল্যান্ড। আইসিসি র্যা ঙ্কিংয়ের শীর্ষ ৮ টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে আইরিশদের পক্ষে সর্বোচ্চ ৮৯ রানের জুটি গড়েন পোর্টারফিল্ড ও স্টারলিং।

ব্যক্তিগত ৪২ রানে স্টারলিংয়ের বিদায়ের পর, ব্যক্তিগত ৬৭ রানে পোর্টারফিল্ডকে ফেরান শর্মা। ভারতের বোলিং তোপে, ২৫৯ রানেই শেষ হয় আইরিশদের ইনিংস। নাইল ও'ব্রায়ান করেন সর্বোচ্চ ৭৫ রান। জবাবে দিতে নেমে, ভালো শুরু করেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। তাদের ১৭৪ রানের বড় পার্টনারশীপ ভাঙ্গেন থম্পসন।

দুর্দান্ত খেলে সেঞ্চুরি পূরণ করেন শিখর ধাওয়ান। শেষ পর্যন্ত, ৭৯ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় তুলে নেয় ধোনি বাহিনী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ