বিশ্বকাপে ক্রিকেটে পুল ‘এ’ ম্যাচে আগামীকাল (বুধবার) শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ড। হোবার্টে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে এ ম্যাচটি।
পুল ‘এ’ থেকে এরইমধ্যে চূড়ান্ত হয়ে গেছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল। ইংল্যান্ডকে বাংলাদেশ হারানোয় সুবিধা হয়েছে লঙ্কানদেরও। এক ম্যাচ হাতে রেখেই তারা চলে গেছে কোয়ার্টার ফাইনালে।
শ্রীলঙ্কা ও স্কটল্যান্ডের ম্যাচটি তাই অনেকটাই নিয়মরক্ষার ম্যাচ অ্যাঞ্জেলো ম্যাথিউস বাহিনীর জন্য। এদিকে, ১৯৯৯ সালের পর এ প্রথম বিশ্বকাপে খেলা স্কটল্যান্ড ৪ ম্যাচে হেরে বাদ পড়েছে টুর্নামেন্ট থেকে।
শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ ছাড়াও স্কটিশরা তাদের শেষ ম্যাচটি খেলবে অস্ট্রেলিয়ার সঙ্গে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: