উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জার্মান ক্লাব শালকে জিরো ফোরের কাছে হেরে গেলেও শেষ আট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। দুই লেগে ৫-৪ অ্যাগ্রিগেটে এগিয়ে থেকে পরের রাউন্ডে উঠেছে বর্তমান চ্যাম্পিয়রা।
নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ২০ মিনিটে শালকে এগিয়ে যায় ক্রিশ্চিয়ান ফিশের গোলে। ২৫ মিনিটে রিয়ালের হয়ে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪০ মিনিটে ইয়ান হান্টেলারের গোলে আবারও লিড নেয় জার্মান ক্লাবটি। ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে গ্যালাক্টিকোসদের আবারও সমতায় ফেরান সি আর সেভেন। ৫৩ মিনিটে ম্যাচে প্রথমবারের মত লিড নেয় স্বাগতিকরা করিম বেনজেমার গোলে।
তবে ৫৭ মিনিটে লেরয় শেইনের গোলে ম্যাচে ফেরে শালকে। ম্যাচের ৮৪ মিনিটে হান্টেলার নিজের দ্বিতীয় গোলটি করলে স্কোরলাইন দাড়ায় ৪-৩। চরম উত্তেজনাপূর্ন ম্যাচের শেষ কয়েক মিনিট থাকে গোলশূন্য। ফলে ৪-৩ গোলে স্প্যানিশ জায়ান্টদের হারায় জার্মান ক্লাব শালকে।
তবে অ্যাগ্রিগেটে ৫-৪ এ এগিয়ে থাকায় শেষ আটে উঠে যায় রিয়াল মাদ্রিদ।