খেলা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ: পিএসজির সঙ্গে ড্র চেলসির

চেলসি
চেলসি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ের সঙ্গে ড্র করে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লো চেলসি। ঘরের মাঠে পিএসজির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা। চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে, শাখতার দোনেস্ককে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ।

স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের শুরুতেই লাল কার্ডের দেখা পান পিএসজি ফরওয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচ। গোলশূণ্য প্রথমার্ধের পর, ম্যাচের ৮১ মিনিটে গ্যারি কাহিলের গোলে লিডটি নেয় চেলসি।

৮৬ মিনিটে পিএসজিকে সমতায় ফেরান ডেভিড লুইজ। ১-১ গোলে নব্বই মিনিটের খেলা শেষ হলে, অ্যাগ্রিগেটে ২-২ এ সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। পেনাল্টি থেকে গোল করে চেলসিকে জয়ের পথে এগিয়ে নেন এডেন হ্যাজার্ড।

তবে থিয়াগো সিলভার হেডে ২-২ গোলের ড্রয়ের সঙ্গে, অ্যাওয়ে গোলে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করে পিএসজি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ