খেলা

শুক্রবার মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড

বাংলাদেশ-নিউজিল্যান্ড
বাংলাদেশ-নিউজিল্যান্ড

বিশ্বকাপে পুল পর্বে নিজেদের শেষ ম্যাচে, হ্যামিলটনে শুক্রবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। পুল 'এ' থেকে এরইমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে টাইগাররা।

তাই কিউইদের বিপক্ষে ম্যাচটি হবে শেষ আটের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ। আর স্বাগতিকরা চাইবে অপরাজিত হয়েই কোয়ার্টার ফাইনালে যেতে। ম্যাচ শুরু হবে সকাল ৭টায়।

এরইমধ্যে শেষ আটের টিকেট কেটেছে দুই দলই। তাই এক অর্থে এটিকে নিয়ম রক্ষার ম্যাচ বলা যায়। তবে আছে কিছু হিসাব নিকাশও। নিউজিল্যান্ডের সামনে রয়েছে প্রথমবারের মতো সবকটি ম্যাচে অপরাজিত থেকে নকআউট পর্বে যাওয়ার হাতছানি। আর নিউজিল্যান্ডকে যদি বাংলাদেশ হারাতে পারে, সেক্ষেত্রে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে যাবে টাইগাররা।

পরিসংখ্যান কিন্তু এগিয়ে রাখছে স্বাগতিকদেরই। এ পর্যন্ত দুই দলের ২৪ বারের মোকাবেলায় ১৬ বার জিতেছে নিউজিল্যান্ড। আর ৮ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। তবে একটি বিষয় সাহস জোগাতেই পারে টাইগারদের। ঘরের মাঠে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে শেষ ৭টি ম্যাচে টানা জয় পেয়েছে তারা।

এদিকে ঘরের মাঠে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে নিউজিল্যান্ড। প্রথম পাঁচ ম্যাচেই জয় পেয়েছে তারা। শুধু তাই নয়, প্রতি ম্যাচেই প্রতিপক্ষকে অল আউট করেছে তারা। আর বাংলাদেশের বিপক্ষে নিজ দেশে শতভাগ জয়ের রেকর্ড আছে তাদের।

বল হাতে রীতিমতো আগুন ঝড়াচ্ছেন টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম মিলনেরা। তাদের মোকাবেলায় প্রস্তুত আছেন মুশফিক, সাকিবরাও। হ্যামিলটন পার্কে পেস অ্যাটাকে প্রতিপক্ষকে ঘায়েল করতে চান রুবেল, তাসকিনরা। ইংল্যান্ডের বিপক্ষে ৮টি উইকেট তুলে নিয়ে আত্মবিশ্বাসী টাইগার পেসাররা।

গেলো ম্যাচের ইনজুরি এখনো ভোগাচ্ছে পেসার মাশরাফি বিন মর্তুজাকে। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে নিয়মিত অধিনায়ককে। দলে ঢুকতে পারেন শফিউল ইসলাম।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ