অকল্যান্ডে পুল ‘বি’তে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও ভারত। শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় মাঠে নামবে দুই দল। এদিকে, হোবার্টে পুল ‘এ’ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্কটল্যান্ড। ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
বিশ্বকাপে টানা ছয় ম্যাচ জয়ের হাতছানি এখন গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের সামনে। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পুল বি'তে লিড দিচ্ছে ধোনি বাহিনী। এদিকে, বিশ্বকাপ থেকে ছিটকে পড়া জিম্বাবুয়ের কাছে ম্যাচটি অনেকটাই নিয়ম রক্ষার।
এর আগে মুখোমুখি ৫৬ বারের লড়াইয়ে ভারতের জয় ৪৪ ম্যাচে জিম্বাবুয়ের জয় ১০টিতে। এদিকে, হোবার্টে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে অজিরা।
এ ম্যাচ জিতলেই শ্রীলঙ্কাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসবে তারা। এর আগে চার বারের দেখায় সবকটিতেই স্কটল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া।
এদিকে, বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় স্বান্তনার জয় পেতে চাইবে স্কটল্যান্ড।