খেলা

স্কটল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে জয় পেল অস্ট্রেলিয়া

 অস্ট্রেলিয়া- স্কটল্যান্ড
অস্ট্রেলিয়া- স্কটল্যান্ড

হোবার্টে, পুল 'এ'র নিজেদের শেষ ম্যাচে হোবার্টে স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে ৭ উইকেটের অনায়াস জয় পেয়েছে অস্ট্রেলিয়া। স্কটল্যান্ডের দেয়া ১৩১ রানের লক্ষ্য অসিরা টপকে গেছে ১৫ ওভার ২ বল খেলেই।

৫১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা স্কটল্যান্ড শতরান পার করে টেল এন্ডারদের দৃঢ়তায়। আট নম্বরে নামা জশ ড্যাবে ২৬ আর দশ নম্বরে নামা মিচেল লিস্ক ২৩ রান করেন। দলীয় সর্বোচ্চ ৪০ রান অবশ্য ওয়ান ডাউনে নামা ম্যাট ম্যাচানের।

অস্ট্রেলিয়ার হয়ে ৪.৪ ওভার করে ১৪ রানে চার উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। ৪২ রানে ৩ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন মিচেল জনসন, শেন ওয়াটসন এবং গ্লেন ম্যাক্সওয়েল।

এর আগে টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপদে পড়েছে স্কটল্যান্ড। ২৫ ওভার শেষে বৃষ্টিতে ম্যাচ বন্ধ রয়েছে। ওভার শেষে স্কটল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ১৩০ রান। জস ডেভি ২৬ ও মাইকেল লিস্ক ২৩ রানে ব্যাট করছেন।

তৃতীয় ওভারে কাইল কোয়েটজারকে ফেরান মিচেল স্ট্যার্ক। সপ্তম ওভারে আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ক্যালাম ম্যাকলয়েডকে বিদায় করেন তিনি। ৮ ওভারে প্রেস্টন মমসেনকে ফিরিয়ে দেন শেন ওয়াটসনকে। একাদশ ওভারে আঘাত হানেন মিচেল জনসন। ফ্রেডি কোলম্যানকে ফিরিয়ে দেন তিনি। পরের ওভারেই রিচি বেরিংটনকে ফিরিয়ে দেন গ্লেন ম্যাক্সওয়েল।

শতের তম ওভারে ফিরে যান ম্যাট মাচান। সেই ওভারে ম্যাথু ক্রসকেও ফেরান প্যাট কামিন্স। ২১তম ওভারে রব টেইলরকে ফেরান রব টেইলর।

অস্ট্রেলিয়া দলে একটি পরিবর্তন। জ্যাভিয়ের ডোহার্টির জায়গায় দলে ফিরেছেন প্যাটি কামিন্স।

স্কটল্যান্ড দলেও একটি পরিবর্তন এসেছে। অ্যাল্যাসডায়ার ইভান্সের জায়গায় দলে ফিরেছেন ইয়ান ওয়ার্ডল।

শনিবার হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে ফিল্ডিং নেয় অস্ট্রেলিয়া।

আগের পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে তাদের অন্য ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

আগের পাঁচ ম্যাচের সবকটিতেই হেরেছে বিশ্বকাপের ইতিহাসে কোনো জয় না পাওয়া

৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। এ ম্যাচে জিতলেই শ্রীলঙ্কাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসবে অজিরা।

এর আগে চার বারের দেখায় সবকটিতেই স্কটল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়ার দল।

এদিকে, এরইমধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে স্কটল্যান্ড। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ স্বান্তনার জয় পেতে আগ্রহী স্কটিশরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ