খেলা

রোববার আমিরাতের বিপক্ষে লড়বে ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বকাপ
বিশ্বকাপ

বিশ্বকাপে পুল ‘বি’র ম্যাচে নিজেদের শেষ খেলায় রোববার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লড়বে ওয়েস্ট ইন্ডিজ। নেপিয়ারে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে খেলা। পুল ‘বি’র আরেক ম্যাচে সকাল সাড়ে ৯টায় মুখোমুখি হবে পাকিস্তান ও আয়ারল্যান্ড।

রোববারের ম্যাচ ২টি গুরুত্বপূর্ণ পাকিস্তান, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের জন্য। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় যথাক্রমে ৩ ও ৪ নম্বরে আছে পাকিস্তান ও আয়ারল্যান্ড। সমান খেলায় ৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বর স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ।

কোয়ার্টার ফাইনালে যেতে হলে ওয়েস্ট ইন্ডিজকে অবশ্যই আরব আমিরাতের বিপক্ষে বড় ব্যবধানের জয় পেতে হবে। সেইসঙ্গে পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচে পরাজিত দলের চেয়েও নিট রান রেটে এগিয়ে থাকতে হবে তাদের।

এদিকে, পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচে জয়ী দল পুল ‘বি’র তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ