খেলা

স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান ধরে রাখলো বার্সা

বার্সেলোনা
বার্সেলোনা

স্প্যানিশ লা লিগায়, লিওনেল মেসির জোড়া গোলে, এইবারকে ২-০ ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখলো বার্সেলোনা।

লিগের আরেক ম্যাচে, এসপানিওলের সঙ্গে গোলশুন্য ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ।

অ্যাওয়ে ম্যাচে, এইবারের বিপক্ষে, শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে জায়ান্ট বার্সেলোনা। ৩১ মিনিটে, পেনাল্টি থেকে গোল করে, কাতালানদের এগিয়ে নিয়ে যান লিওনেল মেসি।

দ্বিতীয়ার্ধে, আর্জেন্টাইন অধিনায়কের গোলে লিড দ্বিগুণ করে বার্সেলোনা। ইভান রাকিতিচের কর্নার থেকে এইবারের জালে বল জড়ান মেসি।

শেষ পর্যন্ত, আর কোনো গোল না হলে, জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে গেলো কাতালানরা। ২৭ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৬৫। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৬১।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ