আরব আমিরাতকে ৬ উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষ আরব আমিরাতকে ১৭৫ রানে অল আউট করে ক্যারিবীয়রা। ১৭৬ রানের টার্গেটে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা।
কোয়ার্টার ফাইনালে টিকে থাকতে অবশ্যই জিততে হতো ওয়েস্ট ই্ন্ডিজকে। তাকিয়ে থাকতে হতো পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচের ফলের দিকে। তবে নেপিয়ারে আরব আমিরাতকে ১৭৫ রানে অলআউট করে দেয়ার পর সমীকরণ দাড়াল- ৩৬ ওভারের মধ্যে জিতলেই কারো অপেক্ষায় থাকতে হবে না, সরাসরিই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত।
সেটাই করে দেখাল ক্যারিবীয়রা। ৫ ওভার আর ৬ উইকেট হাতে রেখেই টপকে গেল ১৭৫ রানের লক্ষ্য। এই জয়ে পুল 'বি' থেকে চতুর্থ স্থান নিয়ে কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের দেখা পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: