খেলা

কোয়ার্টার ফাইনালে পাকিস্তান

 কোয়ার্টার ফাইনালে পাকিস্তান
কোয়ার্টার ফাইনালে পাকিস্তান

অ্যাডিলেইড ওভালে বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারিযে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছেছে পাকিস্তান।

সাবেক চ্যাম্পিয়নদের কাছে ৭ উইকেটে হেরে ওয়ানডের সেরা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সহযোগী দেশটি।

রোববার অ্যাডিলেইড ওভালে টস জিতে ব্যাট করতে নেমে শেষ বলে অলআউট হওয়ার আগে ২৩৭ রান করে আয়ারল্যান্ড।

টস জিতে ব্যাট করতে নেমে শেষ বলে অলআউট হওয়ার আগে ২৩৭ রান করে আয়ারল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের ৭ম সেঞ্চুরি তুলে নিয়ে সোহেল খানের বলে ম্যাচের ৩৯তম ওভারে সাজঘরে ফেরেন আইরিশ অধিনায়ক পোর্টারফিল্ড। একপ্রান্ত থেকে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও অন্যপ্রান্ত আগলে রেখে দলের রানের চাকা সচল রাখেন তিনি।

আর সরফরাজ আহমেদের শতকে আয়ারল্যান্ডকে হারিয়ে জয় তুলে নিল পাকিস্তান।

‘বি’ গ্রুপে চতুর্থ স্থানে থেকে কোয়ার্টার-ফাইনালে পৌঁছেছে আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬ উইকেটে হারানো ওয়েস্ট ইন্ডিজ।

আহমেদ শেহজাদ ও সরফরাজের শতরানের উদ্বোধনী জুটিতে ভালো সূচনা পাওয়া পাকিস্তানকে আর পেছনে ফিরতে হয়নি। ৪৬ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নেয় তারা।

উইলিয়াম পোর্টারফিল্ডের শতকে দৃঢ় ভিত পেয়েছিল আয়ারল্যান্ড। কিন্তু শেষের ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি তারা। শেষ বলে অলআউট হওয়ার আগে ২৩৭ রান করে আয়ারল্যান্ড।

অধিনায়ক পোর্টারফিল্ডকে ঘিরে গড়ে উঠে আয়ারল্যান্ডের ইনিংস। অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ছোট-ছোট জুটি গড়ে সহযোগী দেশটিকে এগিয়ে নিতে থাকেন তিনি।

আয়ারল্যান্ডকে এক সময়ে ৪ উইকেটে ১৮২ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করান পোর্টারফিল্ড। শতরান করে অধিনায়কের বিদায় দিয়ে সহযোগী দেশটির ছন্দপতনের শুরু হয়।

ওয়ানডেতে সপ্তম শতক পাওয়া পোর্টারফিল্ড ফিরেন ১০৭ রান করে। তার ১৩১ বলের ইনিংসটি ১১টি চার ও ১টি ছক্কা সমৃদ্ধ।

পোর্টারফিল্ডের বিদায়ের পর ৫৫ রান যোগ করতেই শেষ পাঁচ উইকেট হারায় আয়ারল্যান্ড। শেষ ১০ ওভারে মাত্র ৪৯ রান সংগ্রহ করে তারা।

টসে জিতে আয়াল্যান্ডের হয়ে ম্যাচের গোড়াপত্তন করতে নামেন পোর্টারফিল্ড এবং স্টারলিং। আর পাকিস্তানের হয়ে বোলিংয়ের সূচনা করেন সোহেল খান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ