খেলা

অবশেষে জয়ের দেখা পেলো রিয়াল

রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ

লা লিগায়, গ্যারেথ বেলের জোড়া গোলে, লেভান্তেকে ২-০ ব্যবধানে হারিয়েছে লস ব্লাঙ্কোরা। তিন ম্যাচ পর জয়ের দেখা পেলো রিয়াল মাদ্রিদ।

এই জয়ে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে আনলো অ্যানচেলত্তির দল।

ঘরের মাঠে, লেভান্তের বিপক্ষে, শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। ১৮ মিনিটে, গ্যালাক্টিকোদের সাফল্য এনে দেন গ্যারেথ বেল। প্রথমার্ধের মিনিট পাঁচেক আগে, স্কোরশিটে আবারো নাম লেখান এই ওয়েলস তারকা। ক্রিশ্চিয়ানো রোনালদোর সহায়তায় অতিথিদের জালে বল জড়ান বেল।

দ্বিতীয়ার্ধে, ব্যবধান আরো বাড়িয়ে নেয়ার বেশ কয়েকটি সুযোগ মিস করে লস ব্লাঙ্কোরা।

শেষ পর্যন্ত, লেভান্তের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা। এই জয়ে, রিয়ালের পয়েন্ট ২৭ ম্যাচে বেড়ে হলো ৬৪। সমান ম্যাচে, শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬৫।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ