খেলা

টাইগার ফ্যানদের মধ্যেও এখন লড়াই শুরু

টাইগার ফ্যান
টাইগার ফ্যান

ব্যাট-বলের লড়াই এখন আর ২২ গজের মধ্যে সীমাবদ্ধ নেই, লড়াইটা ছড়িয়ে গেছে ফ্যানদের মধ্যেও। বাংলাদেশের বিপক্ষে ভারতের কোয়ার্টার ফাইনাল ম্যাচকে ঘিরেও চলছে দুই দেশের সমর্থকদের সোশাল মিডিয়া লড়াই।

একটা সময় ক্রিকেট খেলা মাঠে, স্টেডিয়ামে সমর্থক ও টিভিসেটের সামনে থাকা দর্শকদের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে, ফেইসবুক, টুইটার ও ইউটিউবের যুগে সমর্থকরা আর টিভি সেট বা স্টেডিয়ামেই সীমাবদ্ধ নয়।

বিশ্বকাপে মওকা নামক এক বিজ্ঞাপন নিয়ে হাজির হয়েছিল ভারত। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ নিয়ে বিজ্ঞাপন তৈরি করলেও বাংলাদেশের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচ নিয়ে কোন বিজ্ঞাপন বের করেনি স্টার স্পোর্টস। তাই ভারত সমর্থকরা বাংলাদেশকে নিয়ে বের করছে মওকা সিরিজের একাধিক ভিডিও।

এসব ভিডিও দেখে থেমে ছিল না ক্রিকেট পাগল বাঙালিরা। বাংলাদেশকে কটাক্ষ করে বের করা ভিডিওর প্রতিবাদে তারও দিয়েছে মওকার জবাব, রিপ্লে অব মওকা।

যেখানে তারা ভারতকে মনে করিয়ে দিয়েছে ২০০৭ বিশ্বকাপের কথা। যেখানে টাইগারদের কাছে হেরে বিদায় নিয়েছিল টিম ইন্ডিয়া। ২০১২ সালের এশিয়া কাপের কথাও কিন্তু মনে করিয়ে দিয়েছে তারা। আর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও, ইতিহাস পুনারাবৃত্তির জানান দিয়েছে তারা।

প্রতিদিনই এমন অনেক ভিডিও বের করছে দুই দেশের সমর্থকরা। শুধু ভিডিওই নয়, ফেসবুক টুইটারে যেন দুই দেশের সমর্থকদের মধ্যে চলছে সোশাল মিডিয়া লড়াই। যেখানে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়।

একদিকে, ভারত বিশ্বকাপ ফেরত না দেবার প্রতিজ্ঞা প্রচার করে জানাচ্ছে বাংলাদেশকে হারাবার কথা। অন্যদিকে, ২০০৭ ও ২০১২ ইতিহাসের পুনরাবৃত্তি করার ঘোষণা টাইগার সমর্থকদের।

সোশাল মিডিয়ার লড়াই ক্রিকেটের উন্মাদনাকে নিয়ে গেছে ভিন্ন এক আমেজে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ