খেলা

শতভাগ দিয়ে খেলতে পারলে ভারতের বিপক্ষে জয় সম্ভব

সাকিব আল হাসান
সাকিব আল হাসান

নিজেদের সামর্থ্যের শতভাগ দিয়ে খেলতে পারলে, ১৯ তারিখ ভারতের বিপক্ষে ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়া সম্ভব বলে জানিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার মেলবোর্নে সংবাদ সম্মেলনে সংবাদিকদের তিনি এ কথা বলেন।

ভারতকে সমীহ করলেও সাকিব বলেন, দুর্দান্ত ফর্মে থাকা ধোনি বাহিনীকে ভয় পাচ্ছে না বাংলাদেশ।

সাকিব সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার মনে হয় সেদিন (আট বছর আগে) আমরা ভয়হীন ক্রিকেট খেলেছিলাম। সেদিন যেমনটা খেলেছিলাম, তেমনটাই খেলতে চাই। এ বিশ্বকাপে এখন পর্যন্ত মনে হয় সেটি করতে পেরেছি। ইংল্যান্ড, নিউজিল্যান্ডের বিপক্ষে যেমন খেলেছি, তেমনটা খেললে আশা করি ম্যাচটা দারুণই হবে। এটি আসলে ওই দিনের ওপর নির্ভর করছে। এজন্য আমাদের শুরুটা ভালো করা প্রয়োজন। আমরা যদি ছন্দ ধরে রাখতে পারি তাহলে যেকোনো কিছুই সম্ভব।’

এ বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছে ভারত। ছয়ে-ছয় নিয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। দলে রয়েছে ভীতিজাগানিয়া কয়েকটি নাম—মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, শিখর ধাওয়ান। সাকিবও মানছেন তা। তবে নিজেদের সেরা দিনে কোনো বড় নামে কাজ হয় না, সেটিও মনে করিয়ে দিলেন বাংলাদেশ-সেরা অলরাউন্ডার, ‘ভারত খুবই ভালো দল। তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। তাদের দলে বেশ কয়েকজন বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। তবে আমরাও কিন্তু এ বিশ্বকাপে ভালো খেলছি। আমাদের আত্মবিশ্বাসও তুঙ্গে। এ ম্যাচের জন্য আমরা প্রস্তুত। অবশ্যই কাগজে-কলমে বাংলাদেশের চেয়ে ভারত এগিয়ে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এটি এক ম্যাচের খেলা। যদি দিনটা আমাদের হয় আর তাদের খারাপ হয়, তবে কেউ জানে না কী হবে।’

বাংলাদেশের দলীয় লক্ষ্য ছিল কোয়ার্টার ফাইনালে খেলা। সেটি পূরণ হয়েছে। কাজেই ভারতের বিপক্ষে হারানোর কিছু নেই বললেন সাকিব, ‘দর্শকেরা দলের কাছে সব সময় অনেক কিছু প্রত্যাশা করে। তাদের প্রত্যাশামতো আমরা বেশ ভালো খেলেছি। আমাদের এখন প্রয়োজন খেলায় মনোযোগ দেওয়া এবং খেলায় কীভাবে ভালো করতে হয় , সেটিই মূল বিষয়। যদি সেটা ঠিকঠাক করতে পারি, আশা করি ফলই সব বলে দেবে। জয়-পরাজয় ব্যাপার নয়। যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারি, সেটিই হবে মূল বিষয়।

এদিকে, বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশ পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে, সেইসঙ্গে টাইগারদের র্যা ঙ্কিংয়েও এসেছে পরিবর্তন। শুধু বাংলাদেশের ক্রিকেটারদেরই নয়, বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে অন্যান্য দেশের ক্রিকেটারদের র্যাং কিংয়ে পরিবর্তন হয়েছে।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে র্যাং কিংয়ের শীর্ষে মুশফিকুর রহিম, সাত ধাপ এগিয়ে ২৭ নম্বর অবস্থানে তিনি। এরপরই ৩৬ নম্বরে রয়েছেন সাকিব আল হাসান। বিশ্বকাপে টানা দুই সেঞ্চুরির ফলটাও বেশ দ্রুতই পেয়েছেন মাহমুদুল্লাহ। ৬১তম স্থান থেকে ৪৪ তম স্থানে চলে এসেছেন।

তামিম ইকবাল রয়েছেন ৪৯ তম স্থানে। ব্যাটিংয়ের শীর্ষ স্থানটি দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের। বিশ্বকাপে না খেলা পাকিস্তানি স্পিনার সাঈদ আজমল বোলারদের র্যা ঙ্কিং এ তালিকার শীর্ষে।

সাকিবের অবস্থান সাত নম্বরে। সেরা অলরাউন্ডারদের মধ্যে দ্বিতীয় সাকিব আল হাসান। তাকে পেছনে ফেলেছেন তিলকারত্নে দিলশান।

বাংলাদেশের সামনে আট বছর আগের স্মৃতি। ২০০৭ বিশ্বকাপে এ দিনে পোর্ট অব স্পেনে ভারতের বিপক্ষে এসেছিল সেই দারুণ জয়। সেই ম্যাচে ৫৩ রান করা

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ