খেলা

মেলবোর্নে ভারি বর্ষণের সম্ভাবনা বৃহস্পতিবার

মেলবোর্ন
মেলবোর্ন

অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ওইদিন বিকেলে মেলবোর্নে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর।

অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে মেলবোর্নে। তবে বিকেলে এবং সন্ধ্যায় বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ২৫ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাসও হতে পারে।

বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হলে গ্রুপ পর্বে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠে যাবে ভারত।

তবে বাংলাদেশের কোচ চান্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, আবহাওয়া নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ দল। এর আগে গ্রুপ পর্বে এমসিজি'তে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ খেলেছিলো টাইগাররা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ