খেলা

শুরু হচ্ছে নক আউট পর্ব

বিশ্বকাপ
বিশ্বকাপ

বিশ্বকাপের নক আউট পর্ব কাল থেকে শুরু হচ্ছে। প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচ। গ্রুপ পর্বে ৬টি ম্যাচ খেলে দুদলই হেরেছে দুটি করে ম্যাচ। তবে বিশ্বকাপের মঞ্চে চোকার্স খ্যাতি ঘোঁচাতে বড় টুর্নামেন্টে সফল লঙ্কানদের বিপক্ষে জিততে হবে প্রোটিয়াদের।

বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা চার ক্রিকেটারের তিনজনকেই দেখা যাবে একই মাঠে। কুমার সাঙ্গাকারা, তিলাকারাত্নে দিলশান ও এবিডি ভিলিয়ার্সদের ব্যাটে সিডনিতে সুচনা হবে নক-আউট পর্বের উত্তেজনা। প্রথম কোয়ার্টার ফাইনালে প্রোটিয়াদের সঙ্গে লড়াই লঙ্কানদের।

বিশ্বকাপের ডু অর ডাই ম্যাচে বরাবরই ব্যর্থ দক্ষিণ আফ্রিকা। সেসুবাদে জুটেছে চোকার্স তকমাটাও।এর আগে সেমিফাইনাল পর্যন্তই ছিল তাদের দৌড়। এবারের আসর মাঠে গড়ানোর আগে অন্যতম ফেভারিট ছিল দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে স্কোরবোর্ড চারশর বেশি রানও করে তারা। কিন্তু ভারত-পাকিস্তানের পেস আক্রমণের ধরাশায়ী হয়ে রান তাড়া করতে ব্যর্থ হয় ডি-ভিলিয়ার্স বাহিনী।

এদিকে, বড় টুর্নামেন্টে দূর্দান্ত খেলার ইতিহাস লঙ্কারদের। ১৯৯৬ সালের ফাইনালে জেতার পর গত দুই বিশ্বকাপেও রানার্স-আপ হয়েছে তারা। গেল বছরেও এশিয়া কাপের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপও ঘরে তুলেছে শ্রীলঙ্কা। শেষ চার ম্যাচে সহজেই তিনশর বেশি রান করেছে লঙ্কানরা। প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপের পাশাপাশি ওয়ানডেতে টানা চার ম্যাচে শতক হাঁকিয়ে রেকর্ড গড়েছেন কুমারা সাঙ্গাকারা।

তবে বোলিংয়ের দুর্বলতায় দুই স্বাগতিক অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কাছে ৫০ এর বেশি রানে হেরেছে শ্রীলঙ্কা। সেই সঙ্গে আঙুলের চোটের কারণে প্রোটিয়াদের বিপক্ষে এখনো নিশ্চিত নয় রঙ্গনা হেরাথের খেলা।

বিশ্বকাপের মুখোমুখি লড়াইয়ে চারবারের দেখায় দুবার জিতেছে দক্ষিণ আফ্রিকা, একবার শ্রীলঙ্কা। অন্য ম্যাচটি হয়েছে টাই।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ