সিডনিতে, বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে, শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা।
সকালে টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ১৩৪ রানের টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকাকে। আর সেই টার্গেট পূরণ করে সেমিফাইলে প্রথম নাম লেখালো তারা।
শ্রীলঙ্কান ইনিংসের শুরুটা করেন কুষাল পেরেরা ও তিলকারত্নে দিলশান। ধীরে ব্যাট চালিয়েই খেলতে থাকেন তারা। তবে শুরুতেই প্রোটিয়াদের ব্রেক থ্রু এনে দেন কাইল অ্যাবট। কুষাল পেরেরাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান তিনি।
এরপর ব্যাট করতে নামেন গত চার ম্যাচের চারটিতেই সেঞ্চুরি করে রেকর্ড করা কুমার সাঙ্গাকারা। তবে অপরপ্রান্তে দিলশান শূন্য রানে আউট হলে চাপে পড়ে শ্রীলঙ্কা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: