খেলা

টাইগারদের সামনে ইতিহাস সৃষ্টির হাতছানি

 টাইগার
টাইগার

বাংলাদেশের সামনে সুযোগ প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে ওঠার। শেষ চারে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে, বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে, ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

ধোনিবাহিনীকে হারিয়ে ইতিহাস সৃষ্টির হাতছানি টাইগারদের সামনে। আর ভারতের সামনে চ্যালেঞ্জ গ্রুপ পর্বের সফলতার ধারাবাহিকতা ধরে রাখার। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।

বড় টিম বলে ওয়ানডে ক্রিকেটে কিছু নেই। মাত্র ৭ ঘণ্টার ভালো ক্রিকেট, সব সমীকরণ অনায়াসে বদলে দিতে পারে। আর সেই সমীকরণ বদলে দিতে প্রস্তুত মাহমুদুল্লাহ, মাশরাফি, মুশফিকরা।

মাথার ওপর অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিলো ধোনিবাহিনী। গেলো বছরের ডিসেম্বর থেকে বিশ্বকাপের আগ পর্যন্ত কোন জয় না পাওয়া দলটিই হঠাৎ বদলে গেছে বিশ্বকাপের মঞ্চে।

টানা ৬ ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। তবে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেশ ঘাম ঝড়িয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে জিততে হয়েছে ভারতকে। অশ্বীন, জাদেজা, শামিদের বল থেকে রান তোলার কায়দাটা দেখিয়ে দিয়েছেন ব্রেন্ডন টেলর ও শন উইলিয়ামস।

ওই ম্যাচ থেকে অনুপ্রেরণা নিতে পারে বাংলাদেশ। মানসিকভাবেও ভারতের চেয়ে এগিয়ে থাকবে টাইগাররা। কোয়ার্টার ফাইনালে উঠে দেশবাসীর ভালোবাসায় সিক্ত মাশরাফি, সাকিবরা। সেদিক থেকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা যে চাপে থাকবে, এমনটা বলছেন ক্রিকেট বোদ্ধারা।

আইপিএলে নিয়মিত খেলে মেন ইন ব্লুজদের অন্দরমহলের সব খোঁজ খবর জানেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকিয়ে মাহমুদুল্লাহ এখন জাতীয় বীর। সঙ্গে মিডল অর্ডারের অন্যতম স্তম্ভ মুশফিকুর রহিম। থাকছেন সৌম্য সরকার, যিনি ওয়ান ডাউনে নেমে দলকে নির্ভরতা দিচ্ছেন।

মাশরাফি বিন মর্তুজার অভিজ্ঞতা, রুবেল হোসেনের ক্ষিপ্রতা আর তাসকিন আহমেদের সুইং লন্ডভন্ড করে দিতে পারে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ।

বিশ্বকাপের মঞ্চে দুবারের মোকাবেলায় একটি করে জয় আছে উভয় দলেরই। ৮ বছর আগে ত্রিনিদাদে ভারতকে হারিয়ে ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় করে দিয়েছিলো বাংলাদেশ। মেলবোর্নে সেই ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় ১৬ কোটি বাংলাদেশি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ