বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সারাবিশ্বের মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। আইসিসির সমালোচনা করেছেন সারাবিশ্বের বর্তমান ও সাবেক ক্রিকেটাররাও।
কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে রোহিত শর্মার আউট না দেয়া নিয়ে আম্পায়ার ইয়ান গুল্ড ও আলিম দারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক অর্জুন রানাতুঙ্গা।
এছাড়াও শেন ওয়ার্ন, ভিভিএস লক্ষণ ও এবি ডিভিলিয়ার্সের মত তারকা ক্রিকেটাররা এ সিদ্ধান্তে কড়া সমালোচনা করেছেন। ভারত অভিনেতা অজুর্ন রামপালও আম্পারদের ভুল সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করেছেন।
এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপিল করবে বলে জানিয়েছেন আইসিসির সভাপতি আহম মুস্তফা কামাল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: