খেলা

শেষ কোয়ার্টার ফাইনালে শনিবার মুখোমুখি নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বকাপের চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে ওয়েলিংটনে পুল ‘এ’ চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে ক্যারিবিয়দের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেত চায় দুর্দান্ত ফর্মে থাকা ব্ল্যাক ক্যাপরা। এদিকে, ফেভারিট নিউজিল্যান্ডকে হারিয়ে অঘটন ঘটাতে চায় ধুকতে থাকা ওয়েস্ট ইন্ডিজ। খেলা শুরু হবে শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টায়।

ক্রিকেট ইতিহাসে সবচাইতে দুর্দান্ত সময় পার করছে নিউজিল্যান্ড। ব্ল্যাক ক্যাপদের বিশ্বকাপের অন্যতম দাবিদার বলতেও দ্বিধা করছে না কেউ। গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও বাংলাদেশের মত দলকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে খেলছে তারা। এবার কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালের পথে ব্রেন্ডন ম্যাককালাম বাহিনীর পথে বাধা ওয়েস্ট ইন্ডিজ।

ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দূর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ড। ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির পেস আক্রমনের পাশাপাশি ড্যানিয়েল ভিটোরির ঘূর্ণিতে ভেঙ্গে গেছে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআইপ। শুধুমাত্র বাংলাদেশ ছাড়া বাকি সব দলকে অলআউট করেছে ব্ল্যাক ক্যাপ বোলাররা। আর ব্যাট হাতে ব্রেন্ডন ম্যাককুলাম, কেন উইলিয়ামসন ও কোরি অ্যান্ডারসনরা আগুন ঝড়াচ্ছেন।

এদিকে, বিশ্বকাপের শুরুটা একদমই ভাল ছিল না ওয়েস্ট ইন্ডিজের। আয়ারল্যান্ডের কাছে হার দিয়ে শুরু বিশ্বকাপ মিশন ধুকতে ধুকতে কোয়ার্টার ফাইনালে পৌছেছে ক্যারিবিয়রা।

দলের নড়বড়ে ফর্ম দুশ্চিন্তার মূল কারণ ওয়েস্ট ইন্ডিজের, শুধু একটি ম্যাচে ২১৫ রানের রেকর্ড ইনিংস ছাড়া ক্রিস গেইলের ঝুড়িতে এবার কিছুই নেই। আরব আমিরাতের বিপক্ষে বিশ্রামের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরছেন তিনি।

সেমিতে গেইল ছাড়া ব্ল্যাক ক্যাপ ব্যাটিং লাইন আপের বিপক্ষে জেরমি টেইলর ও জেসন হোল্ডারের ওপর ভরসা রাখতে হবে ক্যারিবিয়দের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ