খেলা

সেমিতে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড

ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে বিশ্বকাপের চর্তুথ ও শেষ কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৩ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের ৩৯৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে টপ অর্ডার ব্যাটসম্যানদের হারাতে থাকে ক্যারিবীয়রা।

ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩৯৩ রান করে নিউজিল্যান্ড। শুরুতেই হোঁচট খেলেও নিউজিল্যান্ড পরে তা উতরে উঠে। ৮ বলে ১২ রান করে ফিরে যান অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। দ্বিতীয় উইকেটে কেন উইলিয়ামসনের সঙ্গে ৬২ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নিতে থাকেন গাপটিল।

আন্দ্রে রাসেলের বলে ক্রিস গেইলের ক্যাচে পরিণত হয়ে উইলিয়ামসনের বিদায়ে ভাঙে ১১.৪ ওভার স্থায়ী জুটি। তৃতীয় উইকেটে রস টেইলরের সঙ্গে ১৪৩ রানের জুটি উপহার দিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান গাপটিল।

রান আউট হয়ে টেইলরের বিদায়ে ভাঙে ১৩৫ বল স্থায়ী জুটি। ৬১ বলে ৪২ রান করা এই ডানহাতি ব্যাটসম্যানের ইনিংসটি সাজানো মাত্র দুটি চারে।

টেইলরের বিদায়ের পর রানের গতি বাড়ানোর দিকে মনোযোগী হয় নিউ জিল্যান্ড। এই সময়ে কোরি অ্যান্ডারসনের সঙ্গে ২৯ বলে ৪৬ ও গ্র্যান্ট এলিয়টের সঙ্গে ১৯ বলে ৫৫ রানের দুটি বিধ্বংসী জুটি উপহার দেন গাপটিল।

৬৪ বলে অর্ধশতকে পৌঁছান গাপটিল। ৪৭ বলে দ্বিতীয় অর্ধশতকটি করেন তিনি। অর্থাৎ ১১১ বলে নিজের রান তিন অঙ্কে নিয়ে যান তিনি।

নিউ জিল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যানের তৃতীয় অর্ধশতকটি আসে ২৩ বলে। তার চতুর্থ অর্ধশতক আসে মাত্র ১৮ বলে। অর্থাৎ দ্বিতীয় শতকটি করেন মাত্র ৪১ বলে।

দ্বিশতকে পৌছানোর পথে লুক রনিকের সঙ্গে ১৩ বলে ৩২ রানের আরেকটি ছোট্ট কিন্তু কার্যকর ইনিংস গড়েন গাপটিল।

আন্দ্রে রাসেলের বলে লংঅফ দিয়ে চার হাকিয়ে দ্বিশতকে পৌঁছে যান গাপটিল। ক্রিস গেইলের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে দ্বিশতক পান তিনি।

দ্বিশতকের পর আরো আক্রমণাত্মক হয়ে উঠেন তিনি। শেষ পর্যন্ত ২৩৭ রানে অপরাজিত থাকেন গাপটিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ