বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬৩ বলে অপরাজিত ২৩৭ রানের এক অতিমানবীয় ইনিংস খেলেন এই কিউই ওপেনার।
কদিন আগেই গ্রুপ পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপে প্রথম ডাবল সেঞ্চুরির রেকর্ড করেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।
এবার কোয়ার্টার ফাইনালে সেই ক্যারিবীয়ানদের বিপক্ষেই গেইলের রেকর্ড ভাঙ্গলেন মার্টিন গাপটিল। ওয়েলিংটনে ওপেন করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের শাসন করতে থাকেন গাপটিল।
১১১ বলে পুরন করেন প্রথম একশো রান। সেঞ্চুরি তুলে নিয়ে তান্ডব শুরু করেন এই ডানহাতি ব্যাটসম্যান। ১৫২ বল খেলে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি। ১৬৩ বলে ২৪টি চার ও ১১টি ছক্কায় অপরাজিত থাকেন ২৩৭ রানে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: