বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিজেদের সফল বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে। রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায় মাশরাফি বাহিনী।
এ সময় বিমানবন্দরে টাইগারদের বীরোচিত অভ্যর্থনা জানিয়েছে অগনিত ক্রিকেট ভক্ত। বিমানবন্দরের সড়কের চারপাশে ব্যানার, প্ল্যাকার্ড নিয়েও ক্রিকেটবীরদের অভ্যর্থনা জানানো হয়।
মেলবোর্নে থেকে শনিবার স্থানীয় সময় বিকেল ৪টায় অ্যাডিলেডগামী বিমানে চড়েন বাংলাদেশ জাতীয় ক্রিকেট। সেখান থেকে রাত সাড়ে ১০টায় এমিরেটসের ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে রওনা হন ক্রিকেটাররা।
দুবাই হয়ে রোববার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন মাশরাফি, মাহমুদুল্লাহ, মুশফিক ও রুবেলরা।
গত ২৪ জানুয়ারি নিজেদের পঞ্চম বিশ্বকাপে অংশ নিতে অস্ট্রেলিয়া গিয়েছিলো বাংলাদেশ দল। প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে যাওয়ার কৃতিত্ব দেখায় টাইগাররা।
তবে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তে, কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে যায় বাংলাদেশের বিশ্বকাপ মিশন।
বিশ্বকাপ শেষ হলে, ক্রিকেটারদের ঘটা করে সংবর্ধনা দেবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের দেয়া হবে ব্যক্তিগত পারফর্মেন্সের স্বীকৃতি ও পুরষ্কার।