খেলা

শেষ চারের লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব

একাদশ বিশ্বকাপ
একাদশ বিশ্বকাপ

দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে একাদশ বিশ্বকাপের আসর। শেষ চারে চলে গেছে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েছে এশিয়ার তিন প্রতিনিধি-শ্রীলঙ্কা, পাকিস্তান ও বাংলাদেশ।

প্রথমবারের মতো ফাইনালে ওঠার হাতছানি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সামনে। মাত্র তিন ম্যাচ পরেই, ক্রিকেট বিশ্ব খুঁজে পাবে নতুন বা পুরোনো কোনো চ্যাম্পিয়ন।

সেমিফাইনালে মুখোমুখি, র‌্যাঙ্কিংয়ের সেরা ৪টি দল অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।

২৪ মার্চ অকল্যান্ডে, বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড। এই ম্যাচে যে দল জিতবে তারা প্রথমবারের মতো খেলবে বিশ্বকাপের ফাইনালে।

এদিকে, ২৬ মার্চ সিডনিতে, দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। এ পর্যন্ত দশ বারের আসরের ৬টি শিরোপাই বিশ্ব ক্রিকেটের দুই মোড়লের হাতে গিয়েছে।

২৩ বছর আগে দক্ষিণ গোলার্ধে আয়োজিত বিশ্বকাপে স্বাগতিক দুই দেশের কেউই সেমিফাইনালে উঠতে পারেনি। এবার দুই স্বাগতিক দেশই পৌঁছে গেছে শেষ চারে। প্রথমবারের মতো নকআউট পর্বের বাঁধা পেরিয়ে সেমিতে জায়গা করে নিয়েছে চোকার্স খ্যাত দক্ষিণ আফ্রিকা।

এখন পর্যন্ত, সাত ম্যাচের কোনোটাতেই না হেরে সেমিতে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এদিকে, অপরাজিত থেকেই শেষ চারে পৌঁছেছে স্বাগতিক নিউজিল্যান্ডও।

রেকর্ড সপ্তমবারের মতো সেমিফাইনালে খেলবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এর মধ্যে, পাঁচবার ফাইনালে পৌঁছে চারবার শিরোপা জয়ের স্বাদ পায় অজিরা। পঞ্চমবার বিশ্বকাপ জয়ের হাতছানি, কখনো সেমিফাইনালে না হারা দলটির সামনে।

অন্যদিকে, এখন পর্যন্ত সেমিফাইনালের বাঁধা টপকানোর স্বপ্ন অধরাই রয়ে গেছে নিউজিল্যান্ডের কাছে।

চতুর্থবারের মতো সেমিতে খেলবে দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো বিশ্বাকপের ফাইনালে উঠতে হলে নিউজিল্যান্ডকে হারাতেই হবে প্রোটিয়াদের।

এবারের কোয়ার্টার ফাইনালে ম্যাচগুলো একপেশে হলেও শেষ চারের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় পুরো ক্রিকেট বিশ্ব।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ