বিশ্বকাপে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারত উঠেছে শেষ চারে। স্বাগতিক দেশ বলে এবারের আসরের টপ ফেবারিট ছিল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। সেমিফাইনালে উঠে শিরোপা জয়ের রেসে এখনও তারা ফেভারিট।
বিশ্বকাপ শুরু হওয়ার আগে দক্ষিণ আফ্রিকাকেও রাখা হয়েছিল ফেবারিটের কাতারে। গ্রুপ পর্বে দু'টি গুরুত্বপূর্ণ ম্যাচে হারলেও তারাও থাকছে সেমিতে। তবে বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়া সফরে পর্যদুস্ত ভারত নিজেদের ফিরে পেয়েছে ক্রিকেটের মেগা ইভেন্টে।
গ্রুপ পর্বে পুল ‘এ’র প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার খেলা ছিল ইংল্যান্ডের সঙ্গে। চিরশত্রুদের খড়কুটোর মতো উড়িয়ে আত্মবিশ্বাসের রসদ জুগিয়েছিল অজিরা। তবে বাংলাদেশের বিপক্ষে বৃষ্টিতে ড্র হওয়া ম্যাচের পর অকল্যান্ডে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় ক্যাঙ্গারুরা।
এরপর শ্রীলঙ্কা, আফগানিস্তান, স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ রানার আপ হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে মাইকেল ক্লার্কবাহিনী। শেষ আটে পাকিস্তানের বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচে জিতে যায় অস্ট্রেলিয়া।
এবার শুরু থেকেই সবচেয়ে ধারাবাহিক দল বলা হচ্ছে স্বাগতিক নিউজিল্যান্ডকে। অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল পেরিয়ে সেমিফাইনালে খেলার পেছনে কাজ করছে দলের সবারই ম্যাচ জেতানো পারফর্মেন্স। ক্যাপ্টেন ব্রেন্ডন ম্যাককালামের আক্রমণাত্মক নেতৃত্ব, মার্টিন গাপটিলের ঝড় আর রস টেলরদের মতো ব্যাটসম্যানদের সঙ্গী সাউদি ও বোল্টের মতো দুর্দমনীয় ফাস্ট বোলাররা। আর গুরুত্বপূর্ণ মুহূর্তে ড্যানিয়েল ভেট্টরির অভিজ্ঞতার মিশেল। একমাত্র অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিপক্ষে ঘাম ঝড়ানো জয় ছাড়া পাঁচ প্রতিপক্ষকেই উড়িয়ে দিয়েছে ব্ল্যাক ক্যাপসরা।
চোকার্স শব্দটা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে বরাবরই বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। সব বড় টুর্নামেন্টের শুরুতেই নিজেদের সেরাটা দিয়ে শেষমেষ তাদের দৌড় এসে থামে সেমিফাইনালে। এ আসরের গ্রুপ পর্বেই যেমন ভারত ও পাকিস্তানের মতো দুটি বড় দলের কাছে হেরে যায় দক্ষিণ আফ্রিকা। তবে আয়ারল্যান্ড, আরব আমিরাত, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে হারাতে বেগ পেতে হয়নি ডি ভিলিয়ার্স বাহিনীকে। আর কোয়ার্টার ফাইনালে তো শ্রীলঙ্কাকে উড়িয়েই দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
ক্রিকেটের মেগা ইভেন্ট শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়াতে খেলা টেস্ট সিরিজ ও ত্রিদেশীয় সিরিজে নাস্তানাবুদ ভারতের রং পাল্টে গেছে বিশ্বকাপ শুরুর সঙ্গে সঙ্গে। নিউজিল্যান্ডের মতো তারাও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ করেছিল প্রথম ধাপের বাধা। প্রতিপক্ষদের অলআউট করে রেকর্ড গড়েই সেমিফাইনাল নিশ্চিত করে তারা। তবে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত নিশ্চিত করে ধোনী বাহিনীর সেমি ফাইনাল খেলা