খেলা

লিগ শিরোপার লড়াইয়ে এগিয়ে বার্সা

 বার্সেলোনা
বার্সেলোনা

রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো জিতে লিগ শিরোপার লড়াইয়ে এগিয়ে গেলো বার্সেলোনা। ঘরের মাঠে চির প্রতিদ্বন্দ্বীদের ২-১ গোলে হারিয়েছে কাতালানরা। এই জয়ে লস ব্লাঙ্কোদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেলো লুইস এনরিকের দল।

ঘরের মাঠে, ম্যাচে ১৯ তম মিনিটে, চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে এগিয়ে যায় বার্সেলোনা। লিওনেল মেসির দারুণ এক ফ্রি-কিকে হেড করে কাতালানদের সাফল্য এনে দেন ফরাসি ডিফেন্ডার জেরেমি ম্যাথিউস।

৩১ মিনিটে, সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার সঙ্গে দারুণ বোঝাপড়ায় স্কোরশীটে নাম লেখান ক্রিশ্চিয়ানো রোনালদো।

বিরতি থেকে ফিরে, লুইস সুয়ারেজের দূর্দান্ত গোলে আবারো এগিয়ে যায় বার্সেলোনা। এরপর আর কোনো গোল না হলে, গ্যালাক্টিকোদের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল। এই জয়ে ২৮ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট বেড়ে হলো ৬৮। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৬৪।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ