খেলা

কাল মুখোমুখি নিউজিল্যান্ড-দ.আফ্রিকা

বিশ্বকাপ
বিশ্বকাপ

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আগামীকাল অকল্যান্ডে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এ পর্যন্ত দু'দলই বিশ্বমহাযজ্ঞের ফাইনালে পা রাখতে পারেনি। তাই বিশ্ব আসরে এই প্রথমবারের মতো হলেও, ফাইনালে ওঠার মিশন নিয়ে মুখোমুখি একে অন্যের।

খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।

এবারের বিশ্বকাপে ধারাবাহিক পারফর্মেন্সে রয়েছে নিউজিল্যান্ড। প্রুপ পর্বে একম্যাচও না হারা দলটির, প্রত্যেক খেলোয়াড়রাও রয়েছেন দারুণ ফর্মে। আর শেষ আটের লড়াইয়ের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটসম্যানদের জ্বলে ওঠা পাশাপাশি বোলারদের বোলিং ধার, সবমিলিয়ে যেন এক অন্যরকম নিউজিল্যান্ডকে দেখছে পুরো বিশ্ব।

কিন্তু অতীত রেকর্ড অবশ্য কিউইদের বিপরীতে। এরআগে, ৬ বার বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে দলটি। তবে একবারও পারেনি শেষচারের বাধা টপকাতে।

১৯৭৫ সাল থেকে শুরু করে সবশেষ ২০১১ বিশ্বকাপে, সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে তাদের। কিন্তু এবার যেন ফাইনালে ওঠার লক্ষ্য নিয়েই আট-ঘাট বেধে বিশ্ব আসরে মাঠ কাপাচ্ছে ব্ল্যাক-ক্যাপসার।

ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিচ্ছেন ব্রেন্ডন ম্যাককালাম, মার্টিন গাপটিলের মতো ব্যাটসম্যানরা। সেই সঙ্গে বোলিংয়েও কম নয় কিউই পেসার ট্রেন্ট বোল্ট, টিম সাউদিরা। যাদের বিধ্বংসী বোলিং তোপে ভেস্তে যেতে পারে প্রতিপক্ষের শক্ত ব্যাটিং লাইনআপ। পাশাপাশি স্পিন এক্সপার্ট ড্যানিয়েল ভেটরি থাকা মানে, ঘূর্ণির মতো মুচড়ে পরতে পারে প্রতিপক্ষের ব্যাটিং স্তম্ভ।

অন্যদিকে, বিশ্ব আসরে ৩ বার সেমিফাইনাল খেলা দক্ষিণ আফ্রিকা এবারেও চৌকার্স খ্যাতি নিয়ে শুরু করে বিশ্বকাপ মিশন। বিশ্বকাপ শুরুর আগে ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করা প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স, বিশ্ব মহাযজ্ঞেও কম যান নি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি হাকিয়ে দ্বিতীয় দ্রুততম শতকের মালিকও হন তিনি। পাশাপাশি ধারাবাহিক খেলে নিজের নির্ভরযোগ্যতার প্রমাণ রাখা ওপেনার হাশিম আমালাও রয়েছেন দূর্দান্ত ছন্দে। সেইসঙ্গে ডু প্লেসিসের ব্যাটও কম শট অজানা নয়, প্রতিপক্ষের বোলারদের জন্য।

কিন্তু পেস আক্রমনে এখনও নিজের নামের সুবিচার করতে পারেন নি ডেল স্টেইন, মরনি মরকেলের মতো পেসাররা। তবে স্পিন বিভাগে নতুন ঘূর্ণি, ইমরান তাহিরকে নিয়ে ঠিকই ভাবতে হবে প্রতিপক্ষকে। আর কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বোলার হিসেবে হ্যাটট্রিক করা জেপি ডুমেনিও চিন্তার আরেক কারণ ব্যাটসম্যানদের।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ