খেলা

প্রিমিয়ার লিগে শীর্ষস্থান আরো মজবুত করলো চেলসি

চেলসি
চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে, হালসিটিকে ৩-২ গোলে হারিয়ে শীর্ষস্থান আরো মজবুত করেছে চেলসি। এদিকে, অ্যানফিল্ডে হুয়ান মাতার জোড়া গোলে, লিভারপুলকে ২-১ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

লিগের আরেক ম্যাচে, কিউপিআরের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে এভারটন।

হালসিটির মাঠে, ম্যাচের শুরুতেই এডেন হ্যাজার্ডের গোলে এগিয়ে যায় চেলসি। আট মিনিট পরেই, লিড দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান বংশোদ্ভুত স্প্যানিশ স্ট্রাইকার দিয়েগো কস্তা।

২৭ মিনিটে, এক গোল শোধ করেন মিশরীয় মিডফিল্ডার আহমেদ এল মোহামাদি। কিছুক্ষণ পর আবেল হার্নান্দেজের গোলে সমতায় ফেরে হালসিটি।

টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে, ৭৭ মিনিটে, ব্লুজদের জয়সূচক গোল উপহার দেন লোইক রেমি। এই জয়ে, ২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট চেলসির। এক ম্যাচ বেশি খেলে, ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ