বিশ্বকাপ শেষ করে রোববার দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় দল। পারফর্মেন্সের বিচারে এবারের আসরকেই বাংলাদেশের সবচেয়ে সফল বিশ্বকাপ বলে মনে করছেন অনেকেই। দলের পারফর্মেন্সে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
তবে, সেরা একাদশ খেলাতে পারলে আরো ভালো করা সম্ভব হতো বলে মনে করেন তিনি।
চন্ডিকা হাথুরুসিংহে সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের পারফর্মেন্সে আমি সন্তুষ্ট। সেরা একাদশ খেলাতে পারলে হয়তো এর চেয়েও ভালো করা যেতো। আশা করি ছেলেরা ধারাবাহিকতা ধরে রাখবে।’
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: