উয়েফার প্রেসিডেন্ট হিসেবে পুন:নির্বাচিত হলেন মিশেল প্লাতিনি। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন তিনি।
২০০৭ সালে প্রথম উয়েফা প্রেসিডেন্ট নির্বাচিত হন প্লাতিনি। এবার তৃতীয় মেয়াদে আরো চার বছরের জন্য দায়িত্ব পেলেন তিনি।
ভিয়েনায় ৩৯তম উয়েফা কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন মিশেল প্লাতিনি। সেই সঙ্গে ফিফার সহ-সভাপতি'র পদেও আরো ৪ বছর থাকবেন তিনবার ব্যালন দু অখজয়ী এই সাবেক ফরাসি ফুটবলার।
তবে প্লাতিনি জানিয়েছেন, আগামী মে মাসে ফিফা সভাপতি পদের জন্য তিনি প্রতিদ্বন্দিতা করবেন না। ফুটবলার হিসেবে যেমন সফল ছিলেন, তেমনিভাবে সংগঠক হিসেবেও দারুন সাফল্য দেখিয়েছেন প্লাতিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: