খেলা

ভারত না-কি অস্ট্রেলিয়া

ভারত-অস্ট্রেলিয়া
ভারত-অস্ট্রেলিয়া

বিশ্বকাপের সুপার হাইভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। গেলো বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করে দিয়েছিলো ভারত। এবার ঘরের মাটিতে অজিদের বধ করতে চায় ধোনিবাহিনী।

এদিকে, ২০০৭ সালের পর আর ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলা হয়নি অস্ট্রেলিয়ার। সেই আক্ষেপ ঘোঁচানোর পাশাপাশি ৫ম শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে যেতে চায় মাইকেল ক্লার্কবাহিনী। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।

মহারণের প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে সিডনি ক্রিকেট গ্রাউন্ড। দুই ক্রিকেট জায়ান্টের লড়াই দেখার অপেক্ষায় এখন ক্রীড়ামোদিরা। একদিকে চলতি বিশ্বকাপে একটিও ম্যাচ না হারা ভারত। অন্যদিকে, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন স্বাগতিক অস্ট্রেলিয়া।

ব্যাটিংয়ের জন্য বরাবরই বিখ্যাত ভারত, ব্যতিক্রম হয়নি এবারও। শিখর ধাওয়ান, ভিরাট কোহলি, রোহিত শর্মা ও সুরেশ রাইনার ব্যাটে ভর করে সেমিফাইনাল পর্যন্ত উঠে এসেছে টিম ইন্ডিয়া।

তবে, সবাইকে হতভম্ভ করে দিয়েছেন ভারতের বোলাররা। প্রতিপক্ষ শিবিরে রীতিমতো ত্রাস সৃষ্টি করছেন তিন পেসার মোহাম্মদ শামি, উমেশ জাদব ও মোহিত শর্মা। এই ত্রয়ী চলতি বিশ্বকাপে শিকার করেছেন ৪২টি উইকেট। সেই সঙ্গে যোগ্য সমর্থন দিচ্ছেন স্পিনার রবীচন্দ্রন অশ্বীন ও রবীন্দ্র জাদেজা।

অন্যদিকে, বিশ্বকাপের অন্যতম ব্যালান্সড দল ও শিরোপার অন্যতম দাবীদার অস্ট্রেলিয়া। ব্যাটিং, বোলিং সব বিভাগেই দারুন ছন্দে আছে সবাই। ওপেনার ফিঞ্চ ছাড়া সবাই আছেন রানের মধ্যে। দুর্ধর্ষ ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে বিশেষভাবে ভাবতে হবে ধোনিবাহিনীকে। আইপিএল খেলে ভারতীয় বোলারদের কলাকৌশল ভালোভাবেই জানা আছে এই অলরাউন্ডারের।

ভারতের মতো ৫ জন বোলার নিয়ে খেলবে অজিরা। এবারের বিশ্বকাপে আগুন ঝড়াচ্ছেন মিচেল স্টার্ক। মিচেল জনসন ও জশ হ্যাজেলউডের সঙ্গে যুক্ত হয়েছেন ইনজুরি থেকে ফেরা পেসার জেমস ফকনার। ভারতীয় ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দিতে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন তারা। বিশেষজ্ঞ স্পিনার না থাকলেও পার্ট টাইমার হিসেবে কাজ চালাতে পারেন ম্যাক্সওয়েল, ক্লার্ক ও স্মিথ।

সবমিলিয়ে উপভোগ্য একটি ম্যাচ হবে বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমিরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ