খেলা

এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের চলছে অনুশীলন

এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ
এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ

এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের জন্য অনুশীলন করছে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল। বুধবার সকালে শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে অনুশীলন করে তারা।

দলের অধিনায়ক বলেন, দেশের মাটিতে ভালো কিছু দিতে হলে, বাছাইপর্বের প্রতিটি ম্যাচ জেতা ছাড়া কোনো বিকল্প নেই দলের। চার জাতির এই আসরে, ২৭ মার্চ সন্ধ্যা ৬টায় সিরিয়ার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের বাছাই পর্ব মিশন।

দীর্ঘ সময় পর আবারো অনুশীলনে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল। লক্ষ্য এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে অংশগ্রহণ। 'ই' গ্রুপে বাংলাদেশের সঙ্গে আরো তিন দেশ, ভারত, সিরিয়া ও উজবেকিস্তান অংশ নিচ্ছে এই আসরে। মোট ১০টি গ্রুপ থেকে বাছাই শেষে ১০টি দেশ খেলবে ২০১৬ সালের জানুয়ারিতে কাতারে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নশিপের মূল পর্বে।

টুর্নামেন্টকে সামনে রেখে অনুশীলনেও ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ। প্রধান কোচ লোডউইক ডি ক্রুইফ ও সহকারী কোচ সাইফুল বারি টিটু'র পাশাপাশি নতুন জার্মান গোলরক্ষক কোচ ক্রিশ্চিয়ান সোয়েচলারও ব্যস্ত শিষ্যদের তালিম দেওয়ায়।

ফুটবলাররাও রয়েছেন ফিট। ইনজুরি সমস্যা তেমন নেই বললেই চলে। সেইসঙ্গে কিছুদিন আগে ঘরোয়া টুর্নামেন্ট, ফেডারেশন কাপ শেষ হওয়ায় খেলোয়াড়রাও রয়েছেন ছন্দে। দলের মূল স্ট্রাইকার হেমন্ত ভিনসেন্ট বলছেন, জাতীয় দলের কিছু খেলোয়াড় থাকায়, ভারসাম্যপূর্ণ দল হয়েছে এবার।

অধিনায়কও বলন, সেরাটা দিয়ে খেলতে পারলে কোয়ালিফাই করা সম্ভব এ প্রতিযোগিতায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ