সিডনিতে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচে ভারতকে ৯৫ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো অস্ট্রেলিয়া। বিরাট লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান।
উদ্বোধনী জুটিতেই আসে ৭৬ রান। তবে এরপরই শুরু হয়েছে ছন্দপতন। শুরু থেকেই ভারতীয় ব্যাটসম্যানদের চাপে রেখেছেন অস্ট্রেলিয় বোলাররা। জীবনও পেয়েছেন ভারতের দুই ওপেনার। প্রথম ওভারেই মিচেল স্টার্কের বলে অল্পের জন্য বেঁচে যান রোহিত।
উইকেটের পেছনে হ্যাডিন হাতছাড়া করেন ধাওয়ানের দুর্দান্ত ক্যাচটি। তবে দুজনই ফিরেছেন সাজঘরে। মিচেল জনসনের বলে বোল্ড হওয়ার আগে রোহিতের সংগ্রহ ৩৪ রান আর জশ হ্যাজলউডের বলে ফেরার আগে ধাওয়ানের সংগ্রহ ৪৫।
গুরুত্বপূর্ণ এ ম্যাচে বিরাট কোহলি আসলেই বিরাট ফ্লপ! জনসনের বলে ১৩ বলে মাত্র ১ রান করে ফিরেছেন কোহলি। মুহূর্তেই টিভি ক্যামেরা খুঁজে ফিরল গ্যালারিতে থাকা তার প্রেমিকা আনুশকা শর্মাকে। বলিউড অভিনেত্রীর চোখে-মুখে তখন বিষাদের ছায়া! অন্যদিকে দলের বিপর্যয়ে এক ভারতীয় সমর্থক তো কেঁদে কেঁদে কুল হারান। গ্যালারিতে ভারতীয় সমর্থকদের চোখে-মুখে শঙ্কার ছায়া!
ফিরে যাই আগের খেলায়:
খেলার শুরুতেই উমেশ যাদবের করা প্রথম ওভারের শেষ বলে ছয় মেরে ভালো শুরুর ইঙ্গিত দেন ডেভিড ওয়ার্নার। তবে সেটি মিলিয়ে যায় যাদবের ফিরতি ওভারের প্রথম বলেই।
ডেভিড ওয়ার্নারকে হারিয়ে অস্ট্রেলিয়া কিছুটা চাপে পড়লেও স্টিভেন স্মিথকে নিয়ে সেই ধাক্কা সামালে নেন অ্যারন ফিঞ্চ। ৩৫তম ওভারে ফিরে স্টিভেন স্মিথ ৯৩ বলে ১০৫ রান করে বিদায় নিলে ভাঙে ১৮২ রানের জুটি।
৩৮তম ওভারে গ্লেন ম্যাক্সওয়েলকে ২৩ রানে বিদায় করেন রবিচন্দ্রন অশ্বিন। পরের ওভারে অ্যারন ফিঞ্চকে ৮১ রানে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট নেন উমেশ।
৪৩তম ওভারে মোহিত শর্মার বলে রোহিত শর্মার হাতে ধরা পড়ে ১০ রানে ফিরে যান ফিরে মাইকেল ক্লার্ক।
শর্ট বলকে লেগসাইডে খেলতে গিয়ে কভারে ক্যাচ উঠিয়ে দেন বিরাট কোহলির হাতে। ৭ বলে ১২ রান করেন ওয়ার্নার।
এদিকে, সিডনিতে ফাইনালে ওঠার লড়াইয়ে দুই দলই নেমেছে আগের ম্যাচের একাদশ নিয়ে। বিশ্বকাপে এ পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-ভারত। এর মধ্যে অসিরা জিতেছে ৭ বার আর ভারত ৩ বার।