খেলা

প্রীতি ফুটবল ম্যাচে ফ্রান্সকে হারালো ব্রাজিল

 ব্রাজিল
ব্রাজিল

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে অস্কার, নেইমার ও লুইস গুস্তাভোর গোলে ফ্রান্সকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। দিনের আরেক ম্যাচে, অস্ট্রেলিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি।

স্টেড দে ফ্রান্স স্টেডিয়ামে, ম্যাচের ২২ মিনিটের রাফায়েল ভারানের গোলে লিড নেয় ফ্রান্স। তবে বিরতির আগে সেলেসাওদের সমতায় ফেরান অস্কার। দ্বিতীয়ার্ধের শুরুতেই দন্তের পাস থেকে দূর্দান্ত এক গোল করেন নেইমার। ম্যাচে ৬৯ মিনিটে কর্নার থেকে গোল করে ব্রাজিলকে ৩-১ ব্যবধানের জয় এনে দেন লুইস গুস্তাভ।

দিনের আরেক ম্যাচে, অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানী। শুরুতেই মার্কো রিউসের গোলে লিড নিলেও বিরতির আগে জেমস টরসির গোলে সমতায় ফেরে সকারুরা। দ্বিতীয়ার্ধে মিলস জেডনিকের গোলে অস্ট্রেলিয়া এগিয়ে গেলেও শেষ পযর্ন্ত লুকাস পোডলস্কির গোলে ড্র করে মাঠ ছাড়ে জার্মানী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ