ইউরো ২০১৬ বাছাই পর্বে ‘সি’ গ্রুপের খেলায় উইক্রেনকে ১-০ গোলে হারিয়েছে স্পেন। ফলে ৫ ম্যাচে ৪টি জয় নিয়ে ১২ পয়েন্ট থাকায় টেবিলের দ্বিতীয়স্থানে তারা। আর সমান ম্যাচ খেলে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয়স্থানে ইউক্রেন।
ইউক্রেনের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্পেন। ম্যাচের ২৮ মিনিটে আলভারো মোরাত্রার গোলে লিড নেয় লা রোজারা।
বিরতির পর সার্জিও রামোস ব্যবধান দ্বিগুন করার সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হলে, শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ডেল বস্কের শিষ্যরা। আরেক ম্যাচে লাক্সেমবার্গকে ৩-০ গোলে উরিয়ে দিয়েছে সি গ্রুপে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দল স্লোভাকিয়া।
অন্যম্যাচে, বেলারুশের কাছে ২-১ ব্যবধানে হেরেছে মেকাডোনিয়া।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: