বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ই’ গ্রুপে বাছাই পর্বের প্রথম ম্যাচেই বড় হার দেখেছে স্বাগতিক শিবির। শক্তিশালী সিরিয়ার চার গোলের ৩টিই হয়েছে সেট-পিস থেকে—এর মধ্যে বাংলাদেশি ডিফেন্সের ভুলে পেনাল্টি পায় সিরিয়া। ফলে প্রথমার্ধেই নিশ্চিত হয়ে যায় হার।
দলের এমন হারে আত্মবিশ্বাসের অভাবকে দুষেছেন কোচ লোডউইক ডি ক্রুইফ।
তিনি বলেন, ‘সিরিয়ার বিপক্ষে ছোট ছোট যে ভুলগুলো করেছি, তা আমাদের শোধরাতে হবে, বিশেষ করে সেট-পিসে আমাদের দুর্বলতা রয়েছে। উজবেকিস্তান শক্তিশালী দল তবে ভারতের বিপক্ষে তাদের গোলের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। দেখা যাক, উজবেকদের বিপক্ষে আমরা কী করতে পারি।’
ফলে উজবেকিস্তানের বিপক্ষে রক্ষণের ভুলগুলোই শোধরাতে চান কোচ লোডউইক ডি ক্রুইফ ও অধিনায়ক রায়হান হাসান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: