এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ ফুটবলের বাছাইপর্বের খেলায় ‘ই’ গ্রুপ থেকে বিদায় নিলো ভারত। মাহমুদ আল মাওয়াসের জোড়া গোলে সিরিয়ার কাছে ৪-০ হেরেছে তারা।
রোববার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ভারতের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে সিরিয়া। ম্যাচের ১৫ মিনিটে স্ট্রাইকার মাহমুদ আল মাওয়াসের গোলে লিড নেয় সিরিয়া। ৪৫ মিনিটে নাসুহ নাখডালির গোলে ব্যবধান দ্বিগুন করে তারা।
বিরতির পর ম্যাচের ৬০ মিনিটে ওমর খার্বিয়ানের গোলে ব্যবধান ৩-০ করে সিরিয়া। ম্যাচের শেষদিকে মাওয়াস আরো একটি গোল করলে ৪-০ ব্যবধানের বড় জয় পায় সিরিয়া।
প্রথম ম্যাচে উজবেকিস্তানের পর দ্বিতীয় ম্যাচে, সিরিয়ার কাছে হেরে যাওয়ায় বাছাইপর্ব থেকে বিদায় নিতে হলো ভারতকে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: