খেলা

ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানলেন ক্লার্ক

মাইকেল ক্লার্ক
মাইকেল ক্লার্ক

বিশ্বকাপ শিরোপা জয়ের মধ্য দিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানলেন মাইকেল ক্লার্ক। বিশ্বকাপের একাদশ আসরে ৩৩ বছর বয়সী এ অজি অধিনায়কের নেতৃত্বে বিশ্বসেরার গৌরব ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে দলকে শিরোপা উপহার দিয়েই বিদায় নিলেন মাইকেল ক্লার্ক। সেই সঙ্গে বিশ্ব সেরা অধিনায়কদের তালিকায় চিরস্মরণীয় করে রাখলেন নিজের নাম।

বিশ্ব জয় করে বীরের বেশে বিদায়, এর চেয়ে ভালো বিদায় আর কী হতে পারে। নিজ দেশের মাটিতে নেতৃত্ব দিয়ে দলকে চ্যাম্পিয়ন করে বিদায়টাকে করলেন আরো স্মরণীয়। সর্বকালের সেরা অধিনায়কদের তালিকায় লেখালেন নিজের নাম।

অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ ও রিকি পন্টিংদের পাশে যোগ দিলেন মাইকেল ক্লার্ক।

অস্ট্রেলিয়া ফাইনালে ওঠার পরপরই সিদ্ধান্ত নিয়ে ছিলেন ওয়ানডে থেকে অবসরের। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে, ফাইনালের মঞ্চে খেললেন রঙ্গিন পোশাকে ক্যারিয়ারের শেষ ওয়ানডে। বিদায় বেলাতেও খেললেন ৭৪ রানের দূর্দান্ত এক ইনিংস ।

২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় মাইকেল ক্লার্কের। ২০১২ সাল থেকে রিকি পন্টিংয়ের পর দায়িত্ব পান টিম অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার। ৭৪ ওয়ানডে নেতৃত্ব দিয়ে জয়ী হয়েছেন ৫০ ম্যাচে।

অস্ট্রেলিয়ার হয়ে খেলা ২৪৫ ওয়ানডেতে করেছেন ৭ হাজার ৯৮১ রান। ৪৪.৫৮ গড়ে, ৮টি সেঞ্চুরি ও ৫৮টি ফিফটিতে সমৃদ্ধ ক্লার্কের ক্যারিয়ার। সর্বোচ্চ করেছেন ১৩০ রান। সেইসঙ্গে শিকার করেছেন ৫৭টি উইকেট।

অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে প্রত্যেকটি ম্যাচ আমি উপভোগ করেছি। টিম অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে পেরে আমি খুবই গর্বিত।’

তবে রঙ্গিন পোশাককে বিদায় জানালেও, টেস্ট ক্যারিয়ারটা আরো কিছুদিন চালিয়ে যেতে চান বিশ্বকাপজয়ী অধিনায়ক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ